দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:২৭
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

জাকার্তায় জ্বালানি স্টোরেজ ডিপোতে আগুন, ১৭ মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 430 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার জাকার্তায় জ্বালানি স্টোরেজ ডিপোতে আগুন লেগে দুই শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন। আগুনে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষে এখন নিখোঁজদের খোঁজা হচ্ছে।

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনিই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পেরটামিনার প্লাম্পাং ফুয়েল স্টোরেজ ডিপোর একটি জ্বালানি পাইপ থেকে শুক্রবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়, আহতদের অনেকে গুরুতর দগ্ধ হয়েছে। নিরাপত্তা বিবেচনায় ডিপোর কাছাকাছি আবাসিক এলাকার শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের পর তিনজন নিখোঁজ আছেন।

উত্তর জাকার্তা রেড ক্রস বলছে, ৩৪২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য চারটি তাঁবু স্থাপন করা হয়েছে।

পরে সাংবাদিকদের মারুফ আমিন বলেন, ‘আবাসিক এলাকা থেকে ডিপোটি দূরে সরানো উচিত। এই এলাকাটিকে পুনর্বিন্যাস করা হবে। এতে মানুষের জানমালের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে।’

শুক্রবার রাতে সম্প্রচারিত ফুটেজে যায়, লোকজন চিৎকার করছে। সরু রাস্তা দিয়ে অনেক মানুষ একসঙ্গে পালানোর চেষ্টা করছে। এ সময় সাইরেন বাজাতে শোনা যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল সিউকুর বলেন, ‘আগুন লাগার প্রায় ৩০ মিনিট আগে আমরা জ্বালানির গন্ধ পাই। গন্ধ এত তীব্র ছিল যে সেখানে লোকজন শ্বাস নিতে পারছিল না। কেউ কেউ প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল।’

আরেকজন প্রত্যক্ষদর্শী স্বস্তোনো আজি বলেন, ‘আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম। তখন হঠাৎ একটি খুব জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পাই।’

আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। যদিও জ্বালানি সংস্থাটি বলছে, আগুনের আগে একটি পাইপে লিকেজ শনাক্ত হয়েছিল। সূত্র: আল জাজিরা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নারী অধিকারের কাঙ্ক্ষিত অর্জন সম্ভব হয়নি: আইনজীবী ফাওজিয়া করিম
পরবর্তী পোস্ট
‘বিচার বিলম্বিত হলে নারীরা বেশি ভুক্তভোগী হন’

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting