দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৪
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

জলবায়ু সুবিচারের দাবীতে শ্যামনগরে সাইকেল র‌্যালি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২২, ২০২২
ডিসেম্বর ২২, ২০২২ ০ কমেন্ট 385 ভিউস

আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: “ক্ষতিপূরনের অঙ্গীকার জলবায়ুর সুবিচার”স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে যুব সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ইশ্বরীপুর ইউনিয়নের আজাদ মঞ্চ থেকে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত যুব সাইকেল র‌্যালি কর্মসূচিটি বেসরকারী উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিওর আয়োজনে সাইকেল র‌্যালিতে অংশ নিয়েছে উপকূলীয় অঞ্চলের তরুণরা। ‘উপকূল বাঁচাতে টেকসই বেড়িবাঁধ চাই, বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার ‘কার্বন নিঃসরণ হ্রাস করি, কাবন নিঃসরন কম করি, পৃথিবীকে রক্ষা করি, ‘আমাদের কান্না আপনারা কি শুনতে পান না, উপকূলের ভারসাম্য রক্ষা করি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, ক্ষতিপূরনের অঙ্গীকার জলবায়ুর সুবিচার সহ নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু সুবিচারের দাবি জানায় যুবরা।
এসময় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, শ্যামনগর সদর ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগম, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল ফিরোজ (বাবুল), উপকূলীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান, বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বারসিকের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় অঞ্চলের মানুষ মোটেও দায়ী নয়। সিডর, আইলা বুলবুল, আমফান, মহাসেন, নার্গিস, ইয়াশ, ফণী, কোমেন, রোয়ানু, সিত্রাংসহ বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘূর্নিঝড় ও জলোচ্ছাসের কারণে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা বারবার ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। একই সাথে সমুদ্র পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের উপকূলীয় এলাকার ভেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে আমাদের কৃষি জমিকে লবনাক্ত করে ফেলেছে। ফলে এই অঞ্চলের কৃষি ভিত্তিক জীবন জীবিকা নষ্ট হয়ে গিয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য যে লস এবং ড্যামেজ হয়েছে তার ক্ষতিপূরণ পাওয়া আমাদের ন্যায়সংগত অধিকার। উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলো সংস্কার ও টেকসই ভাবে বাঁধ তৈরী হলে উপকূলীয় এলাকায় মানুষ বসবাস করতে পারবে। আমরা জলবায়ু সুবিচার চাই, সুস্থভাবে বাঁচতে চাই। এজন্য জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। যুব সাইকেল র‌্যালিটি শ্যামনগর প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং জলবায়ু সুবিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন । এর আগে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিও টিমের সদস্যরা ইশ্বরীপুর ইউনিয়নের আজাদ মঞ্চ থেকে যুব সাইকেল র‌্যালি শুরু করে শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং জলবায়ু সুবিচারের দাবী জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় ওয়াশ বাজেট বিষয়ক সভা
পরবর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

রিলেটেড পোস্ট

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...

জুন ১০, ২০২৬

চেঙ্গু রবিউল দুই সহযোগি সহ আটক, অস্ত্র উদ্ধার

জুন ১০, ২০২৬

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

জুন ১০, ২০২৬

সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

ধ্বংসাত্মক কার্যকলাপে ঝুঁকিতে স্লুইজ গেট বিস্তীর্ণ এলাকা প্লাবিত...

জুন ৭, ২০২৬

শ্যামনগরে কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল...

জুন ৭, ২০২৬

লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের...

জুন ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting