দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫২
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে হবে : স্পিকার

কর্তৃক SK Ferdous অক্টোবর ৩০, ২০২০
অক্টোবর ৩০, ২০২০ ০ কমেন্ট 390 ভিউস

অনলাইন ডেস্ক :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘গণমাধ্যম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য জনমত তৈরিতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজত জয়ন্তীতে ‘বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য আনোয়ার হোসেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ডিআরইউর ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপনের এ স্মরণীয় মুহূর্তে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত সদস্যসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের কর্মসূচির সফলতা কামনা করেন।

এ সময় ড. শিরীন শারমিন রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে দীর্ঘ ২৫ বছর প্রতিষ্ঠানটি সুনামের সাথে পথ অতিক্রম করে চলেছে- যা প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। আইসিটির সহজলভ্যতার ফলে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। এ সময় তিনি নারীরা সাংবাদিকতাকে চ্যালেঞ্জিং পেশা হিসেবে গ্রহণ করছে- যা সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ও নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন।

স্পিকার বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমকে বিবেচনা করা হয়। শক্তিশালী গণমাধ্যম রাষ্ট্রযন্ত্রকে সঠিকভাবে পরিচালনার চালিকাশক্তি। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উজ্জীবিত করতে গণমাধ্যমগুলোকে কাজ করার আহ্বান জানান।

সবশেষে ড. শিরীন শারমিন চৌধুরী ১৫ জন সাংবাদিককে ১৪টি বিষয়ে ‘বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান করেন।

ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে জুরিবোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র-ইত্তেফাক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও গ্রিস, নিহত ৬ (ভিডিও)
পরবর্তী পোস্ট
মহানবী (সঃ)কে অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting