দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৪২
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়স্বাস্থ্য

ছাপা পত্রিকায় করোনা ছড়ানোর ঝুঁকি নেই, মত বিশেষজ্ঞদের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২০
মার্চ ২৬, ২০২০ ০ কমেন্ট 306 ভিউস

অনলাইন ডেস্ক :

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মাধ্যম হিসেবে ছাপা পত্রিকার নাম উঠে আসছে বারবারই। বিতর্ক চলছে বিষয়টি নিয়ে। অনেকেই বলছেন, এর মাধ্যমে মানুষে মানুষে ছড়িয়ে পড়ছে ভাইরাস। আসলেই কী তাই? মোটেও না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ছাপা পত্রিকার মাধ্যমে করোনা ছড়ানোর কোনও ঝুঁকি নেই।

ভাইরাস বিশেষজ্ঞ ও গবেষকদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর তথ্যকে যুক্তিহীন বলেও মন্তব্য করেছেন চিকিৎসকরা।

নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য ভারতীয় সরকারের পদকপ্রাপ্ত বেবি মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক অনুপ কুমার বলেছেন, পত্রিকা অনিরাপদ- এমন তথ্যের কোনও যুক্তি নেই। তবে কেউ যদি জনবহুল এলাকাতে এই পত্রিকা পড়তে যান সেটাতে ঝুঁকি থাকে। নিজের কক্ষে পত্রিকা পড়লে করোনায় সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা নেই।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমস) পরিচালক ড. রনদীপ গুলেরিয়া বলেন, পত্রিকার ওপর এই ভাইরাস বেশিক্ষণ জীবিত থাকে না। আক্রান্ত রোগীদের মধ্যেও পত্রিকা দেওয়া বিলি করা হচ্ছে না। সুতরাং পত্রিকা পড়লে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কারণ নেই।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ওম শ্রীবাস্তব বলেন, পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াচ্ছে- এমন প্রমাণ কোথাও নেই।

ওয়াশিংটনে সেন্টার ফর ডিজিস ডাইনামিক্স, ইকোনোমিক্স অ্যান্ড পলিসির পরিচালক ড. লক্ষীনারায়ণ বলেন, পত্রিকার মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই। সামাজিক দূরত্ব বজায় না রাখলে বাতাসে হাঁচি-কাশির মাধ্যমে করোনা ছড়ানোর ঝুঁকি আছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সাবেক প্রধান ভাইরাস বিশেষজ্ঞ ড. টি জ্যাকব জন বলেন, সংবাদপত্র ভাইরাসের বাহক- এমন তথ্য আমরা শুনিনি। এর মাধ্যমে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা একবারেই নেই। কল্পিত ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের (এনআইএমএইচএএনএস) বিশেষজ্ঞ ড. ভি রাভী বলেন, হাত না ধুয়ে নাক, চোখ ও মুখ স্পর্শ করা যাবে না। অনেকেই তো টাকা স্পর্শ করতেও ভয় পাচ্ছেন। শুধু কী পত্রিকা? যেকোনও কিছুই তো দূষিত হতে পারে। এখন পর্যন্ত টাকা এবং পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি।

ফটিক্সি সি-ডকের চেয়ারম্যান ড. অনুপ মিশ্র বলেন, পত্রিকার মাধ্যমে এই ভাইরাস ছড়াচ্ছে- গবেষণায় এমন কিছু দেখা যায়নি। পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই। গুজবে বিশ্বাস করা ঠিক নয়।

কলকাতার ভাইরাসবিদ ড. অমিতাভ নন্দী বলেন, যদি কোনওভাবে পত্রিকার ওপর ভাইরাস থাকেও; তবুও তা টিকবে অল্প কয়েক মিনিট। শুষ্ক জায়গায় পত্রিকার রাখা নিরাপদ।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সাবেক পরিচালক ড. দীপক গাদকারী বলেন, পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর তথ্য অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জনগণকে আতঙ্কিত করা উচিত নয়। পত্রিকা স্পর্শ বা পড়ার মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কৌতুক অভিনেতা কাইস্যা (কেন শিমুরা) করোনায় আক্রান্ত
পরবর্তী পোস্ট
লকডাউন অমান্য, ২ জনকে গুলি করে হত্যা

রিলেটেড পোস্ট

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting