দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩৬
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন
ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার
জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...
নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা...
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা
পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

ছাত্রলীগ সভাপতিকে ছাত্রশিবির বানানোর অপচেষ্টা চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৯, ২০১৯
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ০ কমেন্ট 367 ভিউস

নিজস্ব প্রতিবেদক : একটি কুচক্রী মহল কর্তৃক সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে ছাত্রশিবির বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের আলহুজ্ব রুপচান সরদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে সাতক্ষীরা সিটি কলেজে অধ্যয়নরত অবস্থায় আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মসুচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ গ্রহন করেছি। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রুপ রেখার বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকিয়া জনগনের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরেছি। তিনি বলেন, গত ১৬/০৯/২০১৯ তারিখে ছাত্রলীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রনির স্বাক্ষরিত গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করা হয়। কিন্তু একটি কুচক্রী মহল এটি মেনে নিতে না পারায় তারা তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য আমাকে শিবির কর্মী হিসাবে আখ্যায়িত করে উক্ত কমিটিকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমি কখনও ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। অথচ ওই কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভুয়া শিবিরের ভর্তি ফরম তৈরী করে আমাকে শিবির বানানোর চেষ্টা করছেন। ইতিপূর্বে তারা সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে https:// www.facebook.com/ profile.php?id=100024748341431 লিংক থেকে এসএম ওয়েজ কুরুনি ও https:// www.facebook.com/ ds.arafat.3 লিংক থেকে আরাফাত হোসেনসহ তার সঙ্গীয় লোকজনের বিভিন্ন আইডি থেকে উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাকে শিবির বানানোর জন্য পোষ্ট আপলোড করছেন। কোন উপায় না পেয়ে আমি উক্ত অপপ্রচারের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি সাধারন ডায়েরী করি। যার নং- ৮৭৬, তারিখ-১৮/০৯/২০১৯। তিনি আরো বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত কুচক্রী মহল আমার বিরুদ্ধে ভুয়া কুৎসা রটনা করছেন। যা আদৌ সত্য নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমতাবস্থায় তিনি (মিজানুর) এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম সফু ও সাফা প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

রিলেটেড পোস্ট

সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা

জুন ২৬, ২০২৬

শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 

জুন ২৬, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting