দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩০
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

ছদ্মবেশে ধরা পড়লেন ঋত্বিক চক্রবর্তী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 365 ভিউস

বিনোদন ডেস্ক:

সিকিউরিটি গার্ডের পোশাকে এটিএমের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে পাহারা দিলেন ঋত্বিক। কেউ হয়তো খেয়ালই করেনি শুরুর দিকে। একসময় তাকে সাধারণ মানুষ চিনতে পারেন। কিন্তু জিজ্ঞেস করলেও তিনি কিছুতেই পরিচয় দেন না। অবশেষে সময় সংবাদের ক্যামেরায় স্বীকার করেন তিনিই ঋত্বিক। জানান, ‘মায়ার জঞ্জাল’-এর ভিন্নরকম প্রচারণায় তার এমন ব্যতিক্রমী রূপ।

পরনে আকাশি জামা, নেভি ব্লু প্যান্ট। মাথায় টুপি। চেহারা চেনা লাগলেও ঠিক করে চেনার উপায় নেই। ইনিই কি টালিউডের দাপুটে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী? বেশ ভালো করে দেখে বোঝা গেল, হ্যাঁ! কিন্তু সিকিউরিটি গার্ডের পোশাকে তিনি এটিএমের সামনে কী করছেন? তা-ও আবার কলকাতায় হাজরার মতো ব্যস্ত জায়গায়!

হাজরার কোলাহলময় ব্যস্ত রাস্তা, আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের ভিড়, মেট্রোর ভিড়, হাজারো লোকের আনাগোনা, সামনেই আবার হাসপাতাল। অফিস টাইমে চূড়ান্ত ব্যস্ততা আর এত শব্দের মধ্যেও তিনি বসে আছেন। পাহারা দিচ্ছেন। তার পাশ দিয়েই অনেকে এটিএমে প্রবেশ করছেন, কিন্তু কেউই তাকে পাত্তা দিচ্ছেন না বা হয়তো অনেকেই চিনতে পারছেন না। তবে কি ইনি ঋত্বিকের মতো দেখতে অন্য কেউ?

দীর্ঘক্ষণ পাঞ্জাব ব্যাংক নামের সেই এটিএমের সামনে বসে থাকা সত্ত্বেও কেউ তাকে চিনিয়ে দিতে পারেননি। তবে কেউ চিনতে পেরে তাকে পরিচয় জিজ্ঞেস করলে চেঁচিয়ে জবাব দেন , ‘না না, আমি চন্দন সেন। আগে জুটমিলে কাজ করতাম। সেই কাজ চলে যাওয়ায় এখন এটিএমের সিকিউরিটি গার্ডের কাজ করছি।’

খানিক পর আশপাশের মানুষ যখন ভিড় জমাতে শুরু করে, তখন তিনি নিজেই তার অভিনেতা পরিচয়টি প্রকাশ করেন। তার আগপর্যন্ত নিজের চরিত্রেই ডুবে ছিলেন।

অবশেষে সময় সংবাদের মাধ্যমে সব দর্শককে তিনি আহ্বান জানান তাকে এই চরিত্রে দেখতে ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে যেতে।

আগামী ২৪ ফেব্রুয়ারি আসছে ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ছবি ‘মায়ার জঞ্জাল’। সেখানেই চন্দন সেনের চরিত্রে দেখা যাবে তাকে। আর সেটারই প্রমোশনে এমন নতুন অবতারে ধরা দিলেন তিনি। অধিকাংশ লোক না চিনলেও যারা চিনতে পেরেছেন, তারা এসে কথা বলেন ঋত্বিকের সঙ্গে। ছবিও তোলেন।

ছবির প্রচারের এমন অভিনব কায়দা এই প্রথম নয়। তবে তাতেও যেন চমক রেখে দিয়েছিলেন অভিনেতা। আর সেই চমকই সাড়া ফেলে শহরের বুকে।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে ‘মায়ার জঞ্জাল’ ছবিটি। এরই মধ্যে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে। ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা সোহেল মণ্ডল, অভিনেত্রী অপি করিমকে। সেইসঙ্গে ভারত থেকে থাকছেন ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গর্ভধারণ-সন্তান প্রসবে বিশ্বে ২ মিনিটে ১ নারীর মৃত্যু
পরবর্তী পোস্ট
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছেন মেসি!

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting