দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:০২
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

চাল আমদানির উদ্যোগে কমতে শুরু করেছে দাম

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৬, ২০২১
জানুয়ারি ১৬, ২০২১ ০ কমেন্ট 307 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: আমদানির উদ্যোগে লাগাম পড়েছে চালের দরে। ভোল পাল্টেছেন মিলমালিকরা। গত ১০ দিনে দুদফায় মিলগেটে সরু চালের দাম বস্তায় কমেছে ৫০ টাকা। শুধু তাই নয়; পাইকাররা বলছেন, চাইলেই মিল থেকে পাওয়া যাচ্ছে চাল। নেই ধান সংকটের অজুহাতও। তবে আমদানি করা চাল যাতে কেউ অবৈধভাবে মজুত না করতে পারে সেদিকে কঠোর নজরদারির আহ্বান ব্যবসায়ীদের।

আমনের ভরা মৌসুমে চালের বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে গেল মাসে বেসরকারি খাতে চাল আমদানি উন্মুক্ত করে দেয় সরকার। এজন্য আমদানি শুল্ক ৬২ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। আমদানি থেকে বাজারজাত পর্যন্ত যাবতীয় তথ্য জানানোর শর্তে দেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ টন চাল আমদানির অনুমতি। এর পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিসহ অন্যান্য প্রয়োজন মেটাতে সরকার আমদানি করছে আরও চার লাখ টন চাল।

সরকারের এমন উদ্যোগের প্রভাব খুঁজতে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট গিয়ে দেখা গেল, ইতোমধ্যেই ঢুকতে শুরু করেছে আমদানি করা ভারতীয় নাজিরশাইল চাল। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। যদিও মান নিয়ে সন্তুষ্ট নন পাইকাররা।

একজন পাইকার জানালেন, শুক্রবার রাতে ভারত থেকে আমদানি করা নাজিরশাইল চাল মার্কেটে এসেছে। কিন্তু ভারতীয় চাল খুবই লো কোয়ালিটির। ওদের চালের কালার আসেনি। দামও চাচ্ছে বেশি। ৫৮ টাকা কেজি। এরচেয়ে আমাদের দেশীয় নাজিরশাইল চালের মান খুব ভালো। বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ক্রেতারাও কেনার ক্ষেত্রে দুই টাকা বেশি হলেও দেশীয় চালটাই কিনছেন।

তারপরও পাইকাররা বলছেন, আমদানির প্রভাবেই সপ্তাহ ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে এক থেকে তিন টাকা কমেছে প্রায় সবধরনের চালের দাম। মিনিকেট প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকায়; আটাশ ৪৫-৪৬ টাকা; আর মোটা চাল বিক্রি হচ্ছে ৩৯-৪০ টাকা কেজি দরে।

একজন ব্যবসায়ী বলেন, এখন মিল মালিকরা চাল চাইলেই দু-তিনদিনের মধ্যেই পাঠিয়ে দিচ্ছে। এখন আর বলে না ধান নাই। সরকার আমদানির উদ্যোগ নেওয়ায় অনেক ভালো হইছে। আমরাও চাল পাচ্ছি। যে চাল ৬৫ টাকায় বিক্রি করেছি, এখন সেটা ৬০ টাকা কেজি। দাম আরও কমবে।

আরেক ব্যবসায়ী বলেন, সরকার আরও আগে আমদানির উদ্যোগ নিলে মিল মালিকরা এ সুযোগ নিতে পারতেন না। বাজার অনেক নিয়ন্ত্রনে থাকত। এখন আমদানি করা চাল যাতে আবার কেউ মজুত করতে না পারে সেজন্য মনিটরিং করতে হবে সরকারকে।

নুরুল ইসলাম নামের একজন খুচরা বিক্রেতা জানালেন, বর্তমানে ডায়মন্ড মিনিকেট বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে। অন্যান্য মিনিকেট বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়। আটাশ মানভেদে ৪৮-৫২ টাকা কেজি দরে।

খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যমতে বর্তমানে সরকারি গুদামে সাত লাখ টন খাদ্যশস্য মজুত আছে। যারমধ্যে মাত্র ৫ লাখ ৩৭ হাজার টন চাল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শেখ নাছেরুল হক নৌকা প্রতীক পাওয়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
রোগীর খাওয়ার পানির বিল ৯ লাখ টাকা!

রিলেটেড পোস্ট

র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা...

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting