দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৩৩
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত
চরম ঝুঁকিতে পরানদাহা ব্রিজে, দ্রুত সংস্কারের দাবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

চার নায়িকার গোপন প্রেম প্রণয়

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৮, ২০২১
জুলাই ১৮, ২০২১ ০ কমেন্ট 476 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক:‘স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে’-এই প্রবাদ পুরনো। প্রেম স্বর্গীয় বটে, তবে শোবিজ তারকাদের গোপন প্রেম-বিয়ে সন্তান এই প্রবাদকে মিথ্যা করে দেয়। এ ধরনের গোপন সম্পর্কের ইতিহাস মিডিয়াপাড়ায় অহরহ ঘটে। সাম্প্রতিক সময়েও চার নায়িকার গোপন সম্পর্কের গুঞ্জন আকাশ বাতাস ভারী করে তুলেছে। তাদের কথা তুলে ধরেছেন-আলাউদ্দীন মাজিদ

শাবনূর বললেন ‘ওকে নায়ক বানাব’
বেশ কিছুদিন ধরে শাবনূরের ফেসবুকে এই অভিনেত্রী একটি ছেলের ছবি নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। এই তরুণের টিকটক ও নিজের কয়েকটি চলচ্চিত্রের গানের ভিডিও জোড়া লাগিয়ে শাবনূর ফেসবুকে পোস্ট করেছেন। অনেকের প্রশ্ন, কে এই তরুণ? খোদ চলচ্চিত্রের মানুষেরই প্রশ্ন এই তরুণের সঙ্গে কি তাহলে শাবনূরের কোনো নতুন সম্পর্ক তৈরি হয়েছে? অবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা শাবনূর মুঠোফোনে জানালেন তরুণটির নাম সিয়াম। ফেসবুকেই তার সঙ্গে পরিচয় হয়েছে। তার ইচ্ছা চলচ্চিত্রে কাজ করবে। তাই তাকে চলচ্চিত্রে নায়ক করে নিয়ে আসাই শাবনূরের ইচ্ছা। অন্য কিছু ভাবার মতো কিছুই এখনো হয়নি। শাবনূর আরও জানান, এই তরুণের ভিডিও পোস্ট করার পর তাঁর সঙ্গে কয়েকজন পরিচালক এবং একাধিক প্রযোজক যোগাযোগ করেছেন। সবাই তাঁর সঙ্গে দেখা করতে চান। তাঁকে নিয়ে সিনেমা বানাতে চান। শাবনূর আক্ষেপ করে বলেন, ‘যাঁরাই এই তরুণকে নিয়ে নানা কিছু ভাবছেন, তাঁদের এত সন্দেহ করার মতো কিছু নেই। ও ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ভালো পরিবারের ছেলে। আমিও চাইছি, নায়ক হিসেবে ওর অভিষেক হোক।’ শাবনূর উচ্ছ¡সিত হয়ে বলেন, আমার মাধ্যমে কেউ যদি নায়ক হওয়ার সুযোগ পায়, তাহলে কেন করব না।

পপির গোপন বিয়ে আর সন্তান?

জনপ্রিয় নায়িকা পপি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে আছেন। কোথায় আছেন, কী করছেন, কেউ জানে না। নিকটাত্মীয়রাও তার খবর দিতে অপারগ। এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি। হন্যে হয়ে তাঁকে খুঁজছেন নির্মাতা-সাংবাদিক। ২০১৯ সালের দিকে তিনি ইস্কাটনের বাসা ছেড়ে বারিধারা ডিওএসএইচ-এর ফ্ল্যাটে ওঠেন। গুঞ্জন আছে এক বিবাহিত প্রকৌশলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পপি। ওই প্রকৌশলীই পপিকে উপহার হিসেবে ফ্ল্যাটটি দিয়েছেন। পপির মোবাইল নম্বরও বন্ধ অনেক দিন ধরে। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ। তার এই আড়াল হওয়ায় পপি বিয়ে করে সংসারী হয়েছেন- এমন গুঞ্জন বহুদিনের। এবার শোনা যাচ্ছে পপি মা হতে চলেছেন। পপির খবর জানতে তাঁর বাবা আমির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। খুলনা থেকে তিনি বলেন, ‘পপি ঢাকাতেই আছে।’ পপির বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে আমির হোসেন বলেন, ‘আমিও তেমনই শুনেছি। এর বেশি আমার জানা নেই।’

বুবলীর গল্পের পেছনের গল্প

এ সময়ের জনপ্রিয় নায়িকা বুবলীর প্রেম বিয়ে আর সন্তানের গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। যদিও এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মুখ খোলেননি এই নায়িকা এবং এ ব্যাপারে কারও কাছে কোনো প্রমাণও নেই। বুবলীও বুদ্ধিমত্তার সঙ্গে এ সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে চলেছেন। এভাবেই বুবলী নিজেই নিজের রহস্যের জাল বুনছেন।

শাকিব খানের বিপরীতে নয়টি সিনেমায় অভিনয় করেন বুবলী। একসঙ্গে কাজের শুরু থেকেই দুজনকে নিয়ে গুঞ্জন ওঠে চলচ্চিত্রপাড়ায়। একসময় বুবলী হুট করে গোপনে আমেরিকা চলে যান।

তখন তার সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। তার হঠাৎ আড়াল হওয়ায় গুঞ্জন রটে- বিয়ে করেছেন বুবলী। মাতৃত্বকালীন ছুটিতে গেছেন তিনি। তবে এসব খবরের সত্যতা পাওয়া যায়নি। এরপর সমালোচকদের বাড়াভাতে ছাই ছিটিয়ে একসময় প্রকাশ্যে আসেন বুবলী। তবে বিয়ে বা মা হওয়ার বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সবসময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না-ই বলি। সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে।’

স্পষ্ট করে কিছু না বলার কারণে বুবলীর গোপন প্রেম বিয়ে আর সন্তানের রহস্য আরও জোরালো হয়। বুবলী গণমাধ্যমকে জানান-অপেক্ষা করুন, গল্পের পেছনে আরও গল্প আছে। গল্পের পেছনে কী সেই গল্প- তা জানার অপেক্ষায় আছেন এখন বুবলীর ভক্তরা।

মাহীর দ্বিতীয় গোপন বিয়ে

স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই চিত্রনায়িকা মাহিয়া মাহীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গাজীপুর চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী এক পরিবারের সদস্য তরুণ রাজনীতিক-ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি মাহী অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘না। বিয়ে হয়নি। আমরা বন্ধু। শুধু বন্ধু না, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’ সমালোচকরা বলছেন, যা রটে তা কিছু না কিছু বটে। রাকিব সরকার ও মাহিয়া মাহী বন্ধু বটে, তবে অপুর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে বন্ধুত্ব গড়িয়েছে প্রণয়ে। তারই সফল পরিণতি হতে পারে বিয়ের মধ্য দিয়ে। তবে এর কিছুই প্রকাশ করা যাচ্ছে না এখন। কারণ, অপুর সঙ্গে মাহীর আইনি বিচ্ছেদ কার্যকরের জন্য ন্যূনতম তিন মাস তো সময় লাগবে। ফলে গাজীপুরের সরকার পরিবারে মাহিয়া মাহীর বউ হয়ে যাওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে গেলে অপেক্ষা করতে হবে আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহী। গত ২৪ মে তাদের পঞ্চম বিয়ে বার্ষিকীর আগ মুহূর্তে মাহী জানান, একসঙ্গে আর থাকছেন না তারা। ওই দিনই তারা বিবাহ বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেন। এখন মাহীর গোপন বিয়ের খবর প্রকাশ্যে জানতে অপেক্ষা তার দর্শক-ভক্তদের।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনাকালে মানুষের পাশে তালার ইউএনও তারিফ-উল-হাসান
পরবর্তী পোস্ট
সবাই যাতে ভ্যাকসিন পায়, সে পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting