দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৯
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঘোনা ইউপি চেয়ারম্যান ফজুলর রহমান মোশার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৬, ২০১৯
নভেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 462 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ঘোনার অবাঞ্চিত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা কর্তৃক স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিল উদ্দীন ও অনলাইন পত্রিকা দৈনিক সাতক্ষীরার সম্পাদক বরুন ব্যানার্জির নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন স্থানীয় এলাকাবাসী। এ সময় এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অব্দুল কাদের।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের আওয়ামীলীগের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী। ঘোনার বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান মোশা অত্যাচারে আমরা অতিষ্ঠ। তিনি গত ১৫ নভেম্বর সাতক্ষীরার বিজ্ঞ আমলী ১নং আদালতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবিন রাজনীতিবিদ সরদার রহিল উদ্দীন ও সাংবাদিক বরুন ব্যানার্জির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা আওয়ামীলীগে একজন অনুপ্রবেশকিরী ও মহাদূর্ণিতী পরায়ন ব্যক্তি। তাকে দল থেকে বহিষ্কারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিল উদ্দীন জেলা আওয়ামীলীগের কাছে গত ৩ নভেম্বর এক লিখিত অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের আলোকে অনলাইন পত্রিকা দৈনিক সাতক্ষীরায় একটি তথ্যভিত্তিক রিপোর্ট প্রকাশ হয়। রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর তার গাত্রদাহ শুরুহয় এবং তার পৃষ্টপোষকদের কথামত তিনি আদালতে একটি কাল্পনিক মামলা করেন। আমরা অবিলম্বে এ কথিত মামলা প্রত্যাহারের দাবি জানাই অন্যথায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মিরা উপজেলা, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি দিয়ে এই অবাঞ্চিত চেয়ারম্যানকে অপসারন করা হবে। চেয়ারম্যান মোশা একজন অনুপ্রবেশকারি ব্যক্তি। সে জামায়াত পরিবারের সদস্য। তার বাবা পিস কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে সে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে। পরবর্তিতে চেয়ারম্যান মোশা ২০০২ সালে রাজাকার খালেক মন্ডলের হাতে ঘোনা ইউনিয়ন পরিষদের প্যাডে লিখিত অঙ্গিকারনামার মাধ্যমে জামায়াত ইসলামীতে যোগদান করেন। এরপর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আওয়ামীলীগে যোগদান করেন। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের বেশকিছু নেতার সহযোগিতায় নৌকা প্রতিক পান এবং চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা, নির্যাতন, নিপড়িনে ব্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি গত ২০১৭সালের ৩১ মার্চ তার সৃষ্টি “দা” বাহিনি দিয়ে বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিল উদ্দীনের বাড়িতে হামলা করেন এবং সাধারন সম্পাদক আবুবকর ছিদ্দিক, ঘোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ আলী ও তার বৃদ্ধপিতা আব্দুল করিমকে পিটিয়ে কুপিয়ে জখম করেন। এঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক বাদি হয়ে চেয়ারম্যান মোশা ও তার বাহীনির সদস্যদের নামে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্থানীয় ঘোনা বাজারে এক প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে চেয়াম্যান মোশাকে অবাঞ্চিত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, চেয়ারম্যান মোশার একজন চিহ্নিত চোরাচালানি। ঘোনা এবং গাজিপুর সীমান্তে রয়েছে তার দুটি চোরাঘাট ও দুটি গরুর খাটাল। গত ১০ বছরে তিনি শতকোটি টাকার মালিক হয়েছেন। অথচ পৈত্রিক সুত্রে তিনি পেয়েছিলেন মাত্র সাড়ে ৬ বিঘা জমি। আর বর্তমানে তিনি ৫০ বিঘা জমির মালিক। এছাড়া দাঁদভাঙ্গা বিলে সরকারি ২০০বিঘা খাসজমি জোর পূর্বক দখল করে সেখানে তিনি মাছ চাষ করছেন। শহরের মধুমোল্যার ডাঙ্গিতে পাঁচতলা ভবন নির্মান করেছেন কয়েক কোটি টাকা দিয়ে। বাঁশদহ শহিদ সৃম্মিতি কলেজে শিক্ষকতা করে সেখানে তিনি দূনিতীর মাধ্যমে কোটি টাকা আত্বসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে এলাকাবাসি ঝাড়ু মিছিলও করেছেন। এ ঘটনায় কলেজটির প্রতিষ্টাতার ভাই আব্দুল্লাহ আল-মাহমুদ বাদি হয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন ট্রাব্যুনালে একটি মামলাও করেছেন। মামলাটি বর্তমানে বিচারধীন রয়েছে।
এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসীর পক্ষে আব্দুল কাদের উক্ত সংবাদ সম্মেলন থেকে চেয়ারম্যান মোশার দায়ের করা মিথ্যা ও হয়রানিমুলক মামলাটি প্রত্যাহারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, দূর্গাপদ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা রহিম উদ্দীন, শহিদুল ইসলাম, শাহিনুজ্জামান ডালিম, রুহুল আমিন, মাষ্টার আছির উদ্দীন, ঘোনা ইউপি সদস্য ভৈরব ঘোষ, আব্দুল করিম ও মোত্তাসিন বিল্লাহসহ স্থানীয় দুই শতাধিক এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আশাশুনি প্রেসক্লাবে আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থী শম্ভূজিৎ’র মতবিনিময়

রিলেটেড পোস্ট

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting