দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৯
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান
এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন
ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়
 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসমন্ত্রব্য প্রতিবেদনস্বাস্থ্য

গণস্বাস্থ্যের কিট: বিজ্ঞান বনাম ডা. জাফরুল্লাহর অপ-রাজনীতি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৭, ২০২০
এপ্রিল ২৭, ২০২০ ০ কমেন্ট 430 ভিউস

স্বাস্থ্য ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্র করোনা ভাইরাস শনাক্ত করার জন্য একটি কিট আবিষ্কার করেছে। যা নিয়ে তারা প্রেস কনফারেন্স করেছেন। সেখানে সরকারের কেউ যাননি। একজন স্বাস্থ্য বিজ্ঞানী হিসেবে এবং দেশের সচেতন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে সরকার ঠিক কাজটি করেছে। কেন?

একটি ডায়াগনস্টিক কিট আবিষ্কার করে জনসাধারণের ব্যবহার করার জন্য আসুন দেখি বিজ্ঞানের মাঠে কী কী স্টেপ নিতে হয়:

১। আপনার গবেষণা দল ভাইরলোজি, ইম্যুনোলজি এবং ল্যাব সায়েন্সের ভিত্তির উপর নির্ভর করে একটি কিটের প্রোটোটাইপ আবিষ্কার করবে।
২। তারা এই কিটটির কার্যকারিতা কীভাবে পরীক্ষা করা যায় সেটি নিয়ে একটি প্রটোকল লিখবেন এবং সেটি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিবেন (বাংলাদেশের ক্ষেত্রে এটি Bangladesh Medical Research Council [BMRC]).
৩। সেই প্রটোকলটি অ্যপ্রুভড হলে তারা বা থার্ড পার্টি গবেষণা প্রতিষ্ঠান কিটটির কার্যকারিতা নিয়ে একটি এপিডেমিওলজিক্যাল গবেষণা করবে।
৪। আপনি আপনার গবেষণার সকল তথ্য উপাত্ত নিয়ে Directorate General Drug Administration (DGDA) এর কাছে জমা দিবেন এবং সম্ভব হলে ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করবেন।
৫। DGDA সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই করে আপনাকে পারমিশন দিবে সেই কিটটি উৎপাদন এবং বাজারজাত করার।

এবার আসুন দেখি ডায়াগনস্টিক কিট আবিষ্কারের রাজনৈতিক ধাপগুলি কী কী:

১। আপনি শুরু থেকে সরাসরি দাবি করে বসবেন যে আপনার টেস্ট কিট শতভাগ কার্যকর। এটি কিনে নেবার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষজন ঝাঁপিয়ে পড়ছে।
২। কেউ যদি আপনার দাবি নিয়ে সন্দেহ পোষণ করে, তাহলে বলুন যে তারা নিজেরা পরীক্ষা করে দেখুক আমি সত্যি বলছি কি না।
৩। জনমতকে আপনার ফেভারে কাজে লাগান। এটা সন্দেহ নেই যে দেশে কিটের অভাব রয়েছে, সেটি নিয়ে বেশি বেশি কথা বলুন। মানুষের আবেগ, দেশপ্রেম এগুলো কাজে লাগান (যেমনঃ-সাম্প্রতিক একটি ইন্টার্ভিউতে “বাংলাদেশি রক্ত” কথাটি প্রায় ৫-৬ বার উল্লেখ করা হয়েছে।)
৪। আপনি নিজেকে সরকারের সিস্টেমের “ভিক্টিম” হিসেবে দাবি করুন। সরকার আপনাকে পদে পদে বাধা দিচ্ছেন সেটি বলতে থাকুন।
৫। যে কোনো প্রকার আলোচনায় বা প্রেস কনফারেন্সে আপনার চিফ সায়েন্টিফিক অফিসারকে না পাঠিয়ে আপনি নিজে যান। বৈজ্ঞানিক আলোচনা পরিহার করুন। মানুষজনকে বলুন এটি খুব এ সহজ একটি পরীক্ষা – অনেকটা প্রেগ্নেন্সি বা ডায়াবেটিস টেস্ট এর মত।

সরকার কি আসলেই গণস্বাস্থ্যের র‍্যাপিড কিট আবিষ্কারের শত্রু? না। গণস্বাস্থ্যের কিটের প্রধান সমস্যাগুলি কি আসুন তা বোঝার চেষ্টা করি:

১। র‍্যাপিড কিট এর সবচেয়ে বড় সমস্যা হল “ফলস নেগেটিভ”। অর্থাৎ একজন করোনা আক্রা’ন্ত ব্যক্তিকে আপনি শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। এর ফলাফল ভ’য়াবহ। কারণ আপনি তখন তাকে অন্যদের মাঝে ভাইরাস ছড়িয়ে দিতে সাহায্য করছেন।
২। এখন পর্যন্ত পৃথিবীর কোথাও এই ধরনের র‍্যাপিড কিট কার্যকর হয়নি। এইটাই বৈজ্ঞানিক বাস্তবতা। অনেক চাইনিজ কোম্পানি দাবি করেছিল এবং সেগুলি কিনে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এর মত দেশ ধরা খেয়েছে। একটু গুগল করে দেখুন, নিজেই বুঝতে পারবেন।
৩। গণস্বাস্থ্য কেন্দ্র কিছু কিছু ব্যাপার দাবি করেছে যেগুলো মা’রাত্মক ধরনের সায়েন্টিফিক মিসকন্ডাক্ট বা রিসার্চ ইথিক্সকে ভায়োলেট করে। যেমন- তারা বলেছেন, তারা বিদেশ থেকে করোনা ভাইরাসে আক্রা’ন্ত রোগীর রক্ত পরীক্ষা করেছেন। যদি এটি সত্য হয়ে থাকে, তাহলে এই পারমিশন তারা কোথায় পেয়েছেন। আবার তারা প্রাথমিক আবেদনপত্রে বলেছেন অ্যান্টিবডি টেস্ট করবেন, এখন তারা বলছেন যে অ্যান্টিজেন টেস্ট বের করেছেন। এ ধরনের অ’স্বচ্ছতা কিন্তু সায়েন্টিফিক মিসকন্ডাক্ট।
৪। যেহেতু র‍্যাপিড কিট দিয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে, কারো করোনা ভাইরাস আছে কি না, তাই পিসিআর টেস্ট করতে হবে নিশ্চিত হবার জন্য। গণস্বাস্থ্য যেহেতু এটি বাণিজ্যিক লাভের জন্য করছে, তাহলে র‍্যাপিড কিট এবং পিসিআর টেস্ট দুটি করার অতিরিক্ত খরচ কে বহন করবে?

দেখুন, আমি আশাবাদী মানুষ। আমি আমার বাজির দান গণস্বাস্থ্যের কিটের পক্ষেই রাখতাম যদি না তারা সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিগুলি অনুসরণ করতো। কিন্তু তারা বিজ্ঞানের মাঠে না খেলে রাজনীতির মাঠে খেলছে। এবং সেখানে সরকার রাজনীতির সঠিক চালটিই দিয়েছে। কারণ, সরকারের কেউ সেখানে উপস্থিত থাকলে গণস্বাস্থ্য কেন্দ্র বলত যে, আমরা তাদেরকে দিয়েছি এবং তারা সেটি আটকে দিয়েছেন। অর্থাৎ দোষ সরকারের ঘাড়েই আসতো।

আসুন, এই ক্রা’ন্তিকালে রাজনীতি বাদ দিয়ে সঠিকভাবে বিজ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করি।

জনস্বার্থে:
ডাঃ মোঃ সাজেদুর রহমান শাওন
PhD (Oxford) MSc (Sweden) MBBS (DMC) MPH FRSPH
Postdoctoral Epidemiologist, UNSW Sydney

সুত্র: সময় এখন
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা থেকে বাঁচাবে ড. বিজন শীলের এই সহজ রেসিপি
পরবর্তী পোস্ট
মে থেকে বাংলাদেশে কমতে শুরু করবে করোনা, ১৫ জুলাই শেষ!

রিলেটেড পোস্ট

কলারায়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির  জনসচতনামূলক সভা

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মে ২২, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...

মে ২০, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting