গণধর্ষণের দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুরে অপহরণের পর গণধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। একইসঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাগর চন্দ্র, সুজন মনি ঋষি, রাজন, সনজিৎ এবং গোপি চন্দ্র শীল। রায় ঘোষণার সময় সনজিৎ ও গোপি চন্দ্র শীল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা এখনও পলাতক।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, ২০১২ সালের জানুয়ারি মাসে ভূঞাপুরে এক নারীকে অপহরণ করে গণধর্ষণের মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

Recomended