দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৫৮
সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা...
সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার
সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক...
শ্যামনগর রমজাননগর ইউপি’র জনগনের প্রত্যাশা পুরনে এগিয়ে চেয়ারম্যান...
অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
শ্যামনগরে অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা...
খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা:...
শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন: নিরাপত্তার দাবী জেলে-বাওয়ালিদের
মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

কেসিসির ইতিহাসের সর্ববৃহৎ আকৃতির বাজেট ঘোষণা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৬, ২০২৩
নভেম্বর ৬, ২০২৩ ০ কমেন্ট 391 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের ২০২৩-২০২৪ অর্থ বছরে ১০৮২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। এই বাজেট কেসিসির ৩৩ বছরের ইতিহাসের সর্ববৃহৎ আকৃতির বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৯৬ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭৩৬ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮৬১ কোটি ৬ লাখ ২৭ হাজার টাকা, সংশোধিত বাজেটে যার আকার দাঁড়ায় ৬৯৭ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮১ শতাংশ। বাজেটে রাজস্ব তহবিলের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ১৯২ কোটি ১১ লাখ ৩৮ টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়ায় ২৮২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। নিজস্ব তহবিলে লক্ষ্যমাত্রা অর্জনের হার ১৪৭ শতাংশ। উন্নয়ন তহবিল তথা সরকারি অনুদান ও দাতা সংস্থার বিশেষ প্রকল্পে বিগত বাজেটে লক্ষ্যমাত্রা ছিল ৬৬৮ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার টাকা। পাওয়া যায় ৪১৪ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের হার ৬২ শতাংশ। বাজেট ঘোষণায় কেসিসি মেয়র বলেন, কোন প্রতিষ্ঠানের বাজেট শুধুমাত্র আয়-ব্যারে খতিান নয়। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ভাবনা প্রতিফলিত হয়। খুলনা সিটি কর্পোরেশন জন-প্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী ইস্তেহারে আমরা যে প্রতিশ্রুতি নগরবাসীকে দিয়েছিলাম, এ বাজেট প্রণয়ন ও বাস্তবানের মধ্যদিয়ে তা বাস্তবে রূপ দেয়ার প্রচেষ্টা করছি। বর্তমান অর্থবছর তথা ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটিও সেভাবে প্রস্তত করা হয়েছে। একই সাথে ২০২২-২০২৩ অর্থবছরের আয-ব্যায়ের প্রকৃত অবস্থার উপর ভিত্তি করে উক্ত অর্থবছরের সংশোধিত বাজেটও প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশ আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে, কিন্তু সরকারের আন্তরিক প্রচেষ্টায় উন্নয়ন কর্মকান্ডের সকল চলমান প্রকল্পে বরাদ্দ কিছুটা কেিম প্রকল্পগুলো চলমান রেখেছে এজন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকা। বাজেটের রাজস্ব ব্যয় ১৯৬ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নযন সহযোগি সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয ধরা হয়েছে ৭৩৬ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা, নিজস্ব আ বৃদ্ধির পরিকল্পনা, সরকার ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশার বিষযটি বিবেচনায নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কেসিসির বাজেট প্রস্তুত ও পরিচালনা কমিটির আহবায়ক মো. আলী আকবর (টিপু)। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতারা, সরকারি কর্মকর্তা, কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর
পরবর্তী পোস্ট
স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ

রিলেটেড পোস্ট

খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা:...

অক্টোবর ২৮, ২০২৬

খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক

অক্টোবর ২৬, ২০২৬

ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড

অক্টোবর ২৪, ২০২৬

পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড়...

অক্টোবর ২৪, ২০২৬

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

অক্টোবর ২০, ২০২৬

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

অক্টোবর ১১, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...

অক্টোবর ৫, ২০২৬

খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting