দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:২৭
শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...
সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 
তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’
সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...
নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...
সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন
রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে...
বিআরটিসি বাসের চাকায় পিষ্ট, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

কেক কাটা, র‌্যালী ও সমাবেশের মাধ্যমে সাতক্ষীরায় জাসদের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩১, ২০২২
অক্টোবর ৩১, ২০২২ ০ কমেন্ট 550 ভিউস

 

নিজস্ব প্রতিবেদক: শোষণ বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষে ১৯৭২ সালের ৩১ অক্টোবর গঠিত হয় সদ্য স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সোমবার (৩১ অক্টোবর) দলটির ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে কেক কাটা, র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসদের আয়োজনে সোমবার সন্ধ্যায় জেলা জাসদ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
জেলা জাসদের সহ সম্পাদক কবি রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরি, জাতীয় শ্রমিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুকুমার পালিত, জেলা যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন সোহাগ, সাতক্ষীরা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অনুপম কুমার অনুপ, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, কৃষক জোটের নেতা জাহাঙ্গীর কবির, জাসদ নেতা আশরাফ সরদার প্রমুখ।

এদিকে জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে তালা উপজেলা জাসদের আয়োজনে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তালা ডাক বাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা জাসদ সভাপতি বিশ্বাস আবুল কাশেম। প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন। জাসদ নেতা পলাশ ব্যানার্জীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আব্দুল আলীম, তালা উপজেলা জাসদের সহ সভাপতি প্রভাষক ইয়াকুব আলী প্রমুখ। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা তালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসব কর্মসূচিতে বক্তারা জাসদের গৌরব উজ্জল সংগ্রামের কথা স্মরণ করে আগামী দিনে শোষন হীন বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলার দৃঢ় শপথ গ্রহণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিমের বিভিন্ন ইউপিতে শুভেচ্ছা বিনিময়
পরবর্তী পোস্ট
সেভ দ্য চিলড্রেন এর উদ্যোগে কোভিড ১৯ ক্যম্পেইন

রিলেটেড পোস্ট

শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন

সেপ্টেম্বর ১৫, ২০২৬

রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting