দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৪৭
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নড়াইল

“কেউ আমাকে পছন্দ করুক আর না করুক, আমি কাজ করে যাবো” -নড়াইলে জনতার মুখোমুখি অনুষ্ঠানে মাশরাফি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 287 ভিউস

নড়াইল সংবাদদাতা:

আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমাকে ভালবাসেন আর না বাসেন আমি কাজ করে যাবো।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’স্লোগানকে সামনে রেখে তৃতীয় পর্যায়ে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মাশরাফি।

এ সময় মাশরাফি বলেন,আমাকে ভালবাসেন আর না বাসেন আমি কাজ করে যাবো। আপনারা একবারের জন্যও ভাইবেন না আমি বসে আছি। আমার এইভাবে বার বার এসে জনসভা করা সম্ভব না তারপর ও করছি। আর এই জনসভা করার দায়িত্ব আমার না।

আমার কাজ হচ্ছে অফিসে অফিসে দৌড়ায় বরাদ্দ আনা আপনাদের ওইটে চাওয়া উচিত। এখানে আইসে জড়াই ধরে কোলাকুলি করলাম,আর আপনি ভাবেন না এমপি খুব ভাল ছেলে আমারে জড়াই ধরছে। কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। সেই ৫০ বছর ধরে যেভাবে ছিলেন এখনো তাই। আরো ৫ বছর ধরে ডাহা মিথ্যা কথা আর আই ওয়াস করে আমিও তো চলতে পারতাম। কিন্তু আমিতো ওই সর্টকাট পথ বেছে নি নাই। আমি কাজ করতে চেয়েছি আর কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি দেখছি। সেগুলোরে আমি আস্তে আস্তে অতিক্রম করছি।

আর এটাও মাথায় রাখতে হবে আমি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আসিনি। সারাজীবন ক্রিকেট খেলছি বল-ব্যাট চিনি। রাজনীতি এমন একটা জায়গা বরাদ্দ আনা কাজ করা, কোথায় কি হচ্ছে এটা আমার জন্যে নতুন একটা পরিবেশ। অনেকে চল্লিশ বছর করে ভুল করে আর আমি মাত্র চার বছর। আমি জানি আমি এলাকার জন্যে কাজ করতেছি। আপনারা সহযোগিতা আমাকে করেছেন, আপনাদের সহযোগিতা সবসময় আমার প্রয়োজন।

তিনি আরো বলেন টাকার বিনিময় কিচ্ছু পাবেন না। যেখানে যেই দেখবেন টাকা চাচ্ছে ও হচ্ছে চোর বানোয়াট ও কিচ্ছু করে দিতে পারবেনা। কোন কাজ টাকার বিনিময়ে হয় না। আর আপনি টাকা দিয়ে যদি আমাকে বলেন তাহলে আর লাভ নাই। টাকা দেয়ার আগে যদি আমাকে বলেন আমি যদি বলি দেন তখন সমস্যা আমার। তো টাকার বিনিময়ে কোন কাজ করাতে যায়েন না। আমি আপনাদের জন্য কাজ করছি আমার যতদূর সম্ভব আমি কাজ করে যাবো। সবাই আমার জন্যে দোয়া করবেন যেনো আপনাদের ভাল রাখতে পারি।

জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এমপি মাশরাফিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং এমপি তার উত্তর দেন। ইউনিয়নের রাস্তা ঘাট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকা,খেলার মাঠ, মসজিদের মন্দির উন্নয়ন, খাল কাটা, স্থানীয় ভূমি অফিসের নায়েব এর হয়রানিসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসী প্রশ্ন করেন।

লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানে জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে মল্লিকপুর ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লোহাগড়ার পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম,স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার স্বেচ্ছামৃত্যু বেছে নিলেন সন্তান হন্তারক সেই মা!
পরবর্তী পোস্ট
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জলবায়ু ধর্মঘট পালন

রিলেটেড পোস্ট

ধুলিহরে নতুন বউ ফেরত ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী সাইফুল ইসলাম বাচ্চুর...

জানুয়ারি ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর হাসপাতাল সহ সকল উপজেলা হাসপাতালে ১২৫...

জানুয়ারি ২১, ২০২৫

ইজারাকৃত সম্পত্তি থেকে ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদের পায়তারা

জানুয়ারি ২১, ২০২৫

জেলা জেএসডির শোক

জানুয়ারি ২০, ২০২৫

সাতক্ষীরা কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ক্যামেরাম্যানদের উপর হামলা

জানুয়ারি ৭, ২০২৫

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন

জানুয়ারি ৫, ২০২৫

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জানুয়ারি ৪, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting