দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৮
সেনাবাহিনীর চাকরির পাশাপাশি সাইবার ভিক্টিমদের সহায়তায় অগ্রণী আব্দুর...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...
সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...
অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষমতার হাত দূর্বল
একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়—...
দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...
ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালীগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১০, ২০২২
ডিসেম্বর ১০, ২০২২ ০ কমেন্ট 389 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: বিজ্ঞ আদালতের আদেশকে অমান্য ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেতন ভাতা বিলে স্বাক্ষর করার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জামায়েত নেতা আব্দুল কাদির হেলালির বিরুদ্ধে। ৯ বছরে দাখিল পাস সহ ২০১২ সালে ফতেপুর চাকদহ গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে জ্বালানো সহ ২০১৩ সালে বিভিন্ন নাশকতা, জ্বালাও পোড়াও মামলা ছাড়াও মানবাধিকার কর্মী ও আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন কে প্রকাশ্য কুপিয়ে হত্যা সহ প্রায় ডজন মামলার অভিযোগ রয়েছে।

তারপর অত্র মাদ্রাসার সাবেক সভাপতি নুরুল হক সরদারের দায়ের করা মামলায় সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মুহাম্মদ আব্দুল আলিম আল রাজি গত ১৬/ ১১/ ২০২২ ইং তারিখে অধ্যক্ষের দায়ের করা দেওয়ানি ২৭/ ২০২০ নং মামলার আদেশের আলোকে যুগ্নু জেলা জজ দ্বিতীয় আদালতের দেওয়ানী০৪/২০২০ নং মামলার গত০১/ ০৬/২০২২তারিখের রায় ও ৬৭/২০২২ তারিখের ডিক্রি র কার্যক্রম স্থগিতের আদেশ প্রদান করেন। উক্ত আদেশের পর হতে অধ্যক্ষ আবদুল কাদের হেলালী আর ওই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কোন কার্যক্রম বা কোথাও স্বাক্ষর করতে পারেন না। এরপরও বিজ্ঞ আদালতের আদেশ কে অমান্য করে উপজেলার এক শীর্ষ জন প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতার প্রভাবে সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে বিভিন্ন কাগজ পত্রে নিজের স্বার্থসিদ্ধির জন্য স্বাক্ষর করেনিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে মুকুন্দপুর গ্রামের আশিক, অভিভাবক মমতাজ, আব্দুল হক, রিয়াজ উদ্দিন, গোপাল পাল, মিন্টু গাজী সহ একাধিক ব্যক্তি অভিভাবক সাংবাদিকদের জানান উপজেলার বহুল আলোচিত দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জমায়েতের সূরা সদস্য আবদুল কাদের হেলালি জাল জালিয়াতের মাধ্যমে ৯ বছরে দাখিল পাশ দেখিয়ে এবং সার্টিফিকেট জমা দিয়ে অত্র মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে কাজ করে যাচ্ছে। ২০১২ সালে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে “হুজুরে কেবলা” নামক একটি নাটক চলায় মহানবিকে কটুক্তির দোহাই দিয়ে তার নেতৃত্বে ফতেপুর চাকদাহ গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে তৎকালীন অত্র মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় তাকে সাময়িক বরখাস্ত করে। এরপর২০১৩ সালে জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল কাদের হেলালির নেতৃত্বে একাধিক সহিংস জ্বালাও পোড়া ও সহ আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সহ প্রায় ডজন মামলার আসামি সে।
উক্ত ঘটনায় মাদ্রাসার তৎকালীন সভাপতি নুরুল হক সরদার এবং ম্যানেজিং কমিটির সদস্যরা অধ্যক্ষ আব্দুল কাদেরকে মাদ্রাসা থেকে সাময়িক বরখাস্ত করে। উক্ত মামলায় আটক হয়ে দীর্ঘ এক বছর পর জেল থেকে জামিন পেয়ে বিজ্ঞ আদালতে চাকরি ফেরত বেতন ভাতার দাবিতে দেওয়ানী ৬৭/২০২০এবং জেলা জজ দ্বিতীয় আদালতে দেওয়ানি০৪/২০২০ মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তার বেতন ভাতা মাদ্রাসার সমুদায় কাগজপত্র বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। উক্ত আদেশের বিরুদ্ধে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিজ্ঞ আদালত থেকে আবারও নিষেধাজ্ঞা জারি করেন। অধ্যক্ষ আব্দুল কাদেরে হেলালির দায়ের করা ০৪/২০২০ আপিলের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রায় এ উল্লেখ করেন। একই আদালত থেকে পরস্পর বিরোধী রায় প্রদান করা হয়েছে। এ অবস্থায় স্থগিদের দরখাস্ত মঞ্জুর করা হলো। প্রার্থিত মতে আগামী ধার্য তারিখ পর্যন্ত দেওয়ানী ৬৭/ ২০২০ মামলার আদেশের আলোকে যুগ্ন জেলা জজ দ্বিতীয় আদালতের দেওয়ানী ৪/ ২০২০ নং মামলার গত ই; ১ /৬/ ২০২২ তারিখের রায় ও ৭৬/২০২২ তারিখের ডিগ্রির কার্যক্রম স্থগিত করা হলো। অর্থাৎ এই আদেশের পর হতে অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী ওই মাদ্রাসার অধ্যক্ষসহ সকল কার্যক্রম এর পথ হারিয়েছেন। অত্র আদেশের পর হতে তিনি অত্র মাদ্রাসার কেউ নন বলে অভিভাবকরা জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী পোস্ট
কালীগঞ্জে ওয়াবদার ভেড়ি বাঁধের মাটি কেটে ভাটায় নেওয়ার অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আইনমন্ত্রীর আগমন উপলক্ষে কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা...

সেপ্টেম্বর ১২, ২০২৬

ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি

সেপ্টেম্বর ১১, ২০২৬

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন...

সেপ্টেম্বর ১০, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা

সেপ্টেম্বর ৭, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...

সেপ্টেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting