দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৮
হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১জন নির্মাণ শ্রমিক নিহত ‘আহত-১

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২১
অক্টোবর ৫, ২০২১ ০ কমেন্ট 300 ভিউস

হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- কালিগঞ্জ ফুলতলা সাহেবের মোড় হতে বাঁশতলা সড়কের দক্ষিণ শ্রীপুর খেজুরতলা মাছের সেটের সামনে রাস্তা নির্মাণের জন্য সেন্ট কম্প্রেসার পাইপ বসানোর সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মিজানুর রহমান (৩০) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত এবং সাইফুল্লাহ মোল্লা (২০) নামে অপর একজন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ( ০৫-সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৫টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেজুরতলা মৎস্য সেটের সামনে। তবে ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজের সময় উপজেলা প্রকৌশলী অফিসের কোন কর্মকর্তা ও নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান এর কোন কর্মকর্তা সেখানে উপস্থিত না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান। নিহত নির্মাণ শ্রমিক মিজানুর রহমান খুলনা জেলার কয়রা থানার চৌকুনী গ্রামের আব্দুল গাজীর পুত্র। অপর আহত শ্রমিক সাইফুল্লাহ মোল্লা একই গ্রামের নুর ইসলাম মোল্লার পুত্র। কালিগঞ্জ কুলিয়া দুর্গাপুর গড়ের হাটখোলা কালবাট হতে খেজুর তলা মৎস্য সেট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা ১০ কোটি টাকায় নির্মাণের জন্য খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফয়সাল ট্রেডার্স যার স্বত্বাধিকারী আলহাজ্ব হাফিজুর রহমান এর লোকজন নির্মাণ কাজ করে আসছিল। মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে সেন্ড কম্প্রেসার পাইপ বসানোর সময় লম্বা পাইপ ১১ কেভিএ ভোল্টের বিদ্যুৎতের মূল তার সঙ্গে স্পর্শে শ্রমিক মিজানুর রহমান ঘটনাস্থলে মারা যায়। তাকে বাঁচানোর জন্য সাইফুল্লাহ এগিয়ে গেলে সেও গুরুতর আহত হয়। ওই সময় উপস্থিত অন্যান্য শ্রমিকরা দুজনকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ হাসপাতলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার শাহিনুর রহমান শ্রমিক মিজানকে মৃত ঘোষণা করে অপর শ্রমিক সাইফুল্লাহকে হাসপাতালে ভর্তি করে তাকে আশঙ্কামুক্ত করে। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান হাসপাতালে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য জব্দ করে থানায় নিয়ে আসে।

তিনি সাংবাদিকদের জানান, যেহেতু লাশের গায়ে কোন আঘাত না থাকায় সন্দেহজনক হওযায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। ওই সময় হাসপাতালে উপস্থিত কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের প্রকৌশলী জাকির হোসেন এর নিকট জিজ্ঞাসা করলে, ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজের সময় উপজেলা প্রকৌশলী অফিসের কোন কর্মকর্তা সেখানে ছিল কিনা তার কোনো সদুত্তর মেলেনি। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফয়সাল ট্রেডার্সের মালিক আলহাজ্ব হাফিজুর রহমানের মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান, আমি রাজশাহীতে মেয়ে ভর্তির জন্য আছি। ওখানে আমার সাব-ঠিকাদার খুলনার আনিস আছে কাজে কোনো ত্রুটি নাই ওখানে উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তাদের স্বাক্ষর আছে। কিছু ঘটলে উপজেলা প্রকৌশলী অফিস দায়ী থাকবে তাদের উপস্থিতি ছাড়া কোন কাজ হয়না। তবে প্রকৃত ঘটনার সময় পিরোজপুর জেলার সাব-ঠিকাদার জাকির হোসেন তার শ্রমিক নিয়ে কাজ করছিল বলে সাংবাদিকদের জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাপা মহসচিবের মৃত্যুতে তালা উপজেলা জাতীয় পার্টির শোক
পরবর্তী পোস্ট
সম্মিলিত প্রচেষ্টায় দেবহাটার উন্নয়নকে এগিয়ে নিতে হবে- নবাগত ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী

রিলেটেড পোস্ট

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting