দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩৬
কর্মমুখী শিক্ষা নিশ্চিতে চাই অভিন্ন পাঠক্রম
তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
কাজ শেষের আগেই নির্মাণাধীন ব্রিজের রেলিং ধস, নিম্নমানের...
নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে...
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২
কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠে সক্রিয় বিএনপির...
তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে সমবায় দিবসে আমানতের ৫ হাজার কোটি টাকা ফেরতের দাবি

কর্তৃক mirkhairul.news নভেম্বর ১, ২০২৫
নভেম্বর ১, ২০২৫ ০ কমেন্ট 156 ভিউস

 

মামুন বিল্লাহ (কালীগঞ্জ) সাতক্ষীরাঃ-
“সাম্য ও সমতায় ,দেশ গড়তে সমবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দায়সারা ভাবে শনিবার (১ নভেম্বর), বেলা ১১ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সমবায় দিবস পালিত হলেও হাজার হাজার গ্রাহকের আমানতের ৫ হাজার কোটি টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারগুলো মানবেতর দুর্বিষহ জীবন নিয়ে উপজেলা ,জেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে । শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ সমবায়ী, সুধী ,সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমবায় হচ্ছে আত্মনির্ভরশীল সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। আর আমানাত ফেরতের দাবিতে গ্রাহকরা জানান এই হাতিয়ার হিসাবে গড়ে তুলতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার ঘুষ বাণিজ্যে ও উদাসীনতায় উপজেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সুদ ব্যবসার আড়ালে সমিতির নামে মোটা অংকের সুদি কারবারি সমিতি। এইভাবে প্রথমে মোটা অংকের টাকার ঘুষ বাণিজ্যে সমবায় সমিতি, এনজিওর আদলে রেজিস্ট্রেশন নিয়ে গড়ে তোলে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি । খুলে চলে মোটা অংকের টাকা জমানাত সংগ্রহের নামে মুনাফা বাণিজ্যের মিশন। এছাড়াও বিভিন্ন মেয়াদে ৫/১০ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটের নামে গ্রাহকদের নিকট থেকে হাজার হাজার কোটি টাকা জামানাত সংগ্রহ করে। এ সময় গ্রাহকের বিশ্বাস ও মন জয় করতে সহজ শর্তে গ্রাহকদের মাঝে ঋণ দেওয়া হতো। প্রতিমাসে লাখে সাড়ে ৩ হাজার টাকা মুনাফা দেওয়ায় লোকজন হুমড়ি খেয়ে মোটা অংকের টাকা লভ্যাংশের আশায় হাজার হাজার গ্রাহক হাজার হাজার কোটি টাকা জমা রাখে। আর এক সময় এই সমস্ত সমিতি কোঅপারেটিভ সোসাইটি গুলো সুযোগ বুঝে হাজার হাজার কোটি টাকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে গেছে। গত এক যুগেরও বেশি সময় ধরে কালিগঞ্জ উপজেলা থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা নিয়ে বিভিন্ন সমবায় সমিতি -কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা অফিসে তালা ঝুলিয়ে রাতের আঁধারে পালিয়ে আত্মগোপনে আছে। বর্তমান জেলা, উপজেলা জুড়ে তাদের অফিস গুলোতে তালা ঝুলছে।এর আগেও ডেসটিনি পেটু -ক্লিক, যুবক, নলতার রুপা, ধলবাড়িয়ার অসকস সমবায় সমিতি, বর্ষা, বুশরা, এম আর এর মত সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটির নামে প্রায় ৫ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেলেও আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ বা হাদিস মিলেনি। অতি লোভে তাঁতি নষ্টের মত মোটা অংকের টাকার প্রলোভনের ফাঁদে পড়ে চাকুরী, ব্যবসায়ী, কৃষক তাদের জীবনের শেষ সম্বল বিক্রি ও পেনশনের সমুদয় টাকা ছাড়াও জমি বিক্রি করে টাকা জমা দেওয়ার হিড়িক পড়ে যায়। এখনো গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ছাড়াও প্রায় শতাধিক সমবায় সমিতি সাইনবোর্ডের আড়ালে চড়া সুদের ব্যবসা চালিয়ে গেলেও দেখার কেউ নাই। শুকুর আলী নামক অফিসের এক কর্মচারীর মাধ্যমে উপজেলা সমবায় কর্মকর্তা অডিটের নামে মাশোহারায় তুষ্ট। আমানত ফেরত পেতে উপজেলার হাজার হাজার গ্রাহক এখন প্রশাসন সহ স্থানীয় রাজনীতিবিদদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ঠিকাদার হাকিমের বিরুদ্ধে শ্রমিকের চিকিৎসার টাকা না দেওয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
তালায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

রিলেটেড পোস্ট

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১১, ২০২৬

কালিগঞ্জে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব, আহত কৃষক

জুলাই ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting