দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৯
সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খান...
সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...
সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ১৩
পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...
সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
নিয়োগ পরীক্ষায় শিশুর দায়িত্ব নিলেন নারী পুলিশ কনস্টেবল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার ১ম পর্ব অনুষ্ঠিত:-

কর্তৃক M Helal জুলাই ২১, ২০২৬
জুলাই ২১, ২০২৬ ০ কমেন্ট 97 ভিউস

 

শেখ আহসান হাবিব কালিগঞ্জ (উপজেলা) প্রতিনিধি :-“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ব, আগামীর শুদ্ধতা নিশ্চিত করব”— এই প্রতিপাদ্যকে কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার ১ম পর্ব অনুষ্ঠিত:-সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা– ২০২৬-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কালীগঞ্জের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান-এর সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু-র সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— “দুর্নীতির মাত্রা কমানো সম্ভব, সমূলে উৎপাটন অসম্ভব।” এ বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত, যুক্তি ও বাস্তব উদাহরণের ভিত্তিতে পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করে। তাদের যুক্তিনির্ভর উপস্থাপনা বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, কালীগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাড: জাফরুল্লাহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং দায়িত্ববোধের চর্চা যত বেশি বিস্তৃত হবে, ততই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দুর্নীতিবিরোধী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি সুশাসনভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা– ২০২৬ আয়োজন করা হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে নলতা মাধ্যমিক বিদ্যালয়, চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় এবং তারালী মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ বিতর্কে বিজয়ী হয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
পরবর্তী পোস্ট
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত

রিলেটেড পোস্ট

কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...

সেপ্টেম্বর ১, ২০২৬

বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আগস্ট ৩১, ২০২৬

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

আগস্ট ৩০, ২০২৬

সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই

আগস্ট ২৯, ২০২৬

কালিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রামদা দিয়ে কুপিয়ে...

আগস্ট ২৮, ২০২৬

কালিগঞ্জে এক হস্তশিল্পির সংগ্রামী জীবনের গল্প

আগস্ট ২৬, ২০২৬

কালিগঞ্জে ফ্রি চক্ষু শিবির উদ্বোধন

আগস্ট ২৬, ২০২৬

কালিগঞ্জে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

আগস্ট ২২, ২০২৬

সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা

আগস্ট ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting