দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৬
২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...
তালা থানার নতুন ওসি’র যোগদান
শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুরের যোগাযোগ ব্যবস্থা নাজুক: খোলপেটুয়া...
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...
শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক: জলদস্যু...
আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
শ্যামনগরের হরিনগরে ১৬ দলীয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতার উদ্বোধন
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় বাল্য বিয়ে : বরকে ১৫ দিন কারাদন্ড, এফিডেভিটকারী আইনজীবী হাসানাত মনিরকে জরিমানা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৩, ২০১৯
আগস্ট ২৩, ২০১৯ ০ কমেন্ট 356 ভিউস

কামরুল হাসান, কলারোয়াঃ  কলারোয়ায় নোটারি পাবলিকের মাধ্যমে বাল্যবিবাহ দেয়ার অপরাধে এক বরকে ১৫দিনে বিনাশ্রম কারাদন্ড ও বরেব পিতাকে ৫হাজার টাকা জরিমানা এবং এই অপরাধের সহযোগিতা করায় আইনজীবীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর গ্রামে। শুক্রবার (২৩আগষ্ট) বেলা ৩টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। এসময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহের অপরাধে ওই গ্রামের বর আমির হামজা (২০) কে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও তার পিতা হযরত আলীকে ৫হাজার টাকা জরিমানা সহ এভিডেভিট করে মেয়ের বয়স বাড়িয়ে বাল্যবিবাহে সহযোগিতা করার অপরাধে সাতক্ষীরা আদালতের আইনজীবী হাসানাত মনিরকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. রাজিব হোসেন জানতে পারেন যে-বৃহষ্পতিবার দিবাগত রাতে কলারোয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের হযরত আলীর ছেলে আমির হামজার সাথে একই গ্রামের ১৬বছর বয়সী এক কন্যার বিয়ের ঘটনা ঘটেছে। মেয়েটি পার্শ্ববর্তী মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। এ খবরে শুক্রবার দুপুরে থানা পুলিশের এসআই মাসুদ, এএসআই মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হলে তাৎক্ষনিক ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন জানান- ‘নিকাহনামার মিথ্যা কাগজপত্র উপস্থাপন করে কাজী ও মৌলভীর স্বাক্ষর ছাড়াই সেই ফরমে পাত্র-পাত্রীর স্বাক্ষর নিয়ে বিবাহ কার্য সম্পন্ন করায় আইনজীবী হাসানাত মনিরকে ও বরের পিতাকে জরিমানা করেন ভ্রাম্যণ আদালত। কারাদন্ডপ্রাপ্ত বরকে শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান- ‘বুধবার কলারোয়ায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বাল্যবিবাহের বিষয়ে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে জানিয়েছিলেন বয়স এভিডেভিটসহ বাল্যবিবাহে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিয়ের ক্ষেত্রে বয়স এভিডেভিট গ্রহণযোগ্য নয়। তার পরেও কিভাবে একজন সচেতন মানুষ হয়ে বাল্যবিবাহের সহযোগিতা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় শ্রীকৃঞ্চের জন্মাষ্টমী পালিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা-চাপড়া বাসের সুপারভাইজার টুটুল দূর্বত্তদের হামলায় আহত

রিলেটেড পোস্ট

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন...

অক্টোবর ১৯, ২০২৬

কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা

অক্টোবর ১৮, ২০২৬

কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...

অক্টোবর ১৫, ২০২৬

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

অক্টোবর ১০, ২০২৬

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting