দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:১৭
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক SK Ferdous জানুয়ারি ২০, ২০২২
জানুয়ারি ২০, ২০২২ ০ কমেন্ট 382 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার কলারোয়ায় কবর স্থানের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেয়াড়া ইউপি চেয়ারম্যান ও তার ভাইসহ গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কলারোয়া উপজেলার খোর্দ্দো গ্রামের ইবাদ আলী দফাদারের পুত্র শামসুল আলম।।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া উপজেলার খোর্দ্দ মৌজায় ২৬০ নং খতিয়ানের ১ নং দাগের ৪০ শতক জমিতে আমাদের বাপ দাদার চৌদ্দপুরুষের কবর স্থান রয়েছে। উক্ত সম্পত্তি নিয়ে খোরদো গ্রামের জাকিরুল ইসলামের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

জাকিরুল গং জোর পূর্বক কবর স্থানের একটি অংশ দখলের পায়তারা চালাচ্ছেন। এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রায়ই জাকিরুল ও তার পরিবারের লোকজন আমানুলের ভাটার পাশে গরু ছাগল বেধে ইটনষ্ট করাসহ নানানভাবে ভাটার ক্ষয়ক্ষতি করেন।

এনিয়ে জাকিরুলের ভাইদের সাথে ভাটার শ্রমিকদের বিরোধ বাধে। গত ৮ জানুয়ারি আমানুল বিষয়টি মিমাংসার উদ্দেশ্যে গেলে জাকিরুল, তার স্ত্রী হালিমা, ভাগ্নে গ্যাং স্টার আল আমিন, আলমগীর, আব্দুল্লাহ, মাহমুদুল্লাহ, সিরাজুল, ফিরোজ, আলতাফ, মুনসুরসহ কতিপয় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আমানুলদের উপর হামলা করেন। ওই সময় উল্টো তাদের হামলায় শাকিব, জিল্লু, জাহানারা, রিফাত, কাকুলি, সামিনুর, সুজা, কবির ও আমি গুরুতর আহত হই।

ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে জাকিরুল গং একটি কাল্পনিক গল্প সাজিয়ে মিথ্যা মামলা করার চক্রান্ত শুরু করেন। একপর্যায়ে ওই ঘটনাকে রং মাখিয়ে উল্টো তাদের উপর হামলা করা হয়েছে মর্মে সাংবাদিকদের ভুল বুঝিয়ে গত ১৬ জানুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, আমানুল গাজী খোর্দ্দ বাজার কমিটির বার বার নির্বাচিত সভাপতি, বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও গাজী ব্রিকস এর মালিক। মনিরুলও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং গাজী মাহবুবর রহমান দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকের দুই বার নির্বাচিত চেয়ারম্যান। এছাড়া ওই ঘটনার সময় মনিরুল ও তার স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও মনিরুল ও তার স্ত্রী নাকি জাকিরুলের স্ত্রীকে মারপিট করেছেন বলে তারা উল্লেখ করেছেন। যা সম্পুর্ণ মিথ্যা।

তিনি আরো বলেন, আমাদের সুনাম নষ্ট করার জন্য আমাদের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছেন জাকিরুল ইসলাম। জাকিরুলের ভাগ্নে ও তার সহযোগিরা এলাকার চিহ্নিত মাদক সেবী। তাদের অত্যাচারে আমরা অতিষ্ট। বিশেষ করে ইটভাটা মালিক আমানুলও। তাদের সাথে আমানুলের ইটভাটার ক্ষয়ক্ষতির বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একের পর এক এধরনের মিথ্যাচার করেছেন এবং কৌশলে ইটভাটা উচ্ছেদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

এছাড়া জাকিরুলের ভাগ্নে আল আমিন ও তার সহযোগিরা রাতে আমাদের বাড়ি বাড়ি গিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শনসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। আমরা বর্তমানে আতংকের মধ্যে রাত কাটাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত জাকিরুলের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত পুর্বক উক্ত ঘটনার ন্যায় বিচার পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মোংলায় সুপেয় পানি ও জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী’র আলোচনা সভা

রিলেটেড পোস্ট

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

কলারোয়ায় ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা...

জুন ৪, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting