কলারোয়ায় আরও ৬ জনের করোনা শনাক্ত

কলারোয়া ব্যুরো: কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৯ জনের নমুনা পরীক্ষায় রবিবার ৬ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ জন মহিলা, ৩ জন পুরুষ। নিম্নমুখি শনাক্তের শতকরা হার ২১ ভাগ। রবিবার (২৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ শনাক্ত ব্যক্তিরা হলেন, কুশোডাঙ্গার মিসেস হামিদা (৫৫), হুলহুলিয়া গ্রামের সামছুর রহমান (৬০), একই গ্রামের রাশিদা খাতুন (৫৫) ও আবুল কাশেম (৬৮), রায়টা গ্রামের জাবের মোড়ল (৪৮) ও বরনডালি গ্রামের মিসেস মৌ।

আক্রান্তদের বাড়িতে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান।

এদিকে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ের ১ম ডোজের চলমান ভ্যাক্সিন কার্যক্রমে ইতোমধ্যে নিবন্ধনকৃত ২৩ শতাধিক ব্যক্তি টিকা (ভ্যাক্সিন) গ্রহণ করেছেন বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম।

Comments

Leave a Reply