দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৮
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে ফসলি জমি ও গ্রামীণ জনপদ!

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৮, ২০২৩
নভেম্বর ১৮, ২০২৩ ০ কমেন্ট 412 ভিউস

কলারোয়ায় বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলন চক্র। প্রতিনিয়ত অবৈধ ভেকু মেশিন দিয়ে ফসলি জমি বা পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনের পরে তা আবার অবৈধ ডাম্পার ট্রাকে বহন করে বিক্রি করা হচ্ছে। এতে করে ওই গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা, ফসলি জমি, ঘরবাড়ি ও জনসাধারণ হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা বালু উত্তোলন ও অবৈধ ডাম্পার ট্রাক চলাচল বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও ফল পাচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অনুসন্ধানে জানা গেছে, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব কেরালকাতা গ্রামের মাঠে ভেকু মেশিন দিয়ে প্রায় তিন মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রতিদিন তারা শত শত ট্রাক বালু উত্তোলন ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি, রাস্তা, ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। এতে দিন দিন ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। কেরালকাতা গ্রামের কয়েকজন বলেন, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস পায় না। এরা অবৈধ ভেকু মেশিন দিয়ে পুকুরের গভীর থেকে বালু উত্তোলন করছে। এতে গর্তের সৃষ্টি হওয়ায় শত শত বিঘা আবাদি জমি ভাঙনের আশঙ্কাও আছে। ভুক্তভোগীরা আরো জানান, রাস্তার পাশেই আামাদের বাড়ি, ধুলা বালুর কারনে ঠিকমত দুমুঠো ভাতও খেতে পারিনা, কারণ ভাত খাওয়ার সময় ধুলা বালি ভাতে উপরে এসে পড়ে। এছাড়াও রাস্তার পাশে কুল’বাগান ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
কাজিরহাট গার্লস স্কুলের কয়েকজন কোমলমতি শিক্ষার্থীরা জানায়, গ্রামের রাস্তায় ডাম্পার ট্রাক চলাচলের কারণে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ও স্কুল ছুটির শেষে বাসায় ফেরার সময় দুর্ঘটনার ভয়ে থাকি। আর ধুলাবালুর কারণে আমাদের শ্বাস-নিশ্বাস নিতে কষ্ট হয়।
এ বিষয়ে বালু উত্তোলনকারী পূর্ব কেরালকাতা গ্রামের রাশেদের কাছে বালু উত্তোলন ও বিক্রির অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি জানান, প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই বালু উত্তোলন ও বিক্রি করছেন। অনুমতি কার কাছ থেকে নিয়েছেন জানতে চাইলে এব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এবিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় বলেন, বালু উত্তলনের বিষয়টি আমি জানিনা, খোজ খবর নিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য: সরকারের ২০১০ সালের বালুমহল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উম্মুক্ত স্থান, নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি- বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ। অথচ বালু দস্যুরা সরকারি ওই আইন অমান্য করে কলারোয়া উপজেলার কেরালকাতায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
পরবর্তী পোস্ট
সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা আয়শা’র জমকালো বিয়ে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

কলারোয়ায় ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা...

জুন ৪, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting