দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৯
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিককরোনা ভাইরাস

‘করোনা সংকটে সংবাদ সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত’

কর্তৃক kobirubel.satnadee মে ৭, ২০২০
মে ৭, ২০২০ ০ কমেন্ট 324 ভিউস

অনলাইন ডেস্ক: করোনার মতো মহামারির সময় সংবাদ সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। বৃহস্পতিবার (৭ মে) সকালে যুক্তরাষ্ট্র দূতাবাস ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনলাইন ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, যত বেশি সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছবে তত বেশি মানুষ সচেতন হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসএমএইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা’র (ইউএসএআইডি) মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন, স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল ইউনিটের পরিচালক ডা. শাহনিলা ফেরদৌসী, বিএসএমএইউর চিকিৎসক ডা. রুমানা বিনতে রেজা এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর বাংলাদেশ প্রতিনিধিরা।

সাংবাদিকদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত মিলার বলেন, বিশেষ করে সঙ্কটের সময়ে যেকোন ও প্রাণবন্ত গণতন্ত্রের যা প্রয়োজন আপনারা তা যোগান। তা হচ্ছে বস্তুনিষ্ঠ তথ্য, প্রকৃত ঘটনা এবং সত্য। সাংবাদিক, আলোকচিত্র সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠান গুলোর কাজটি পালন করার সময় অনেক সময় ত্যাগ স্বীকারের ব্যাপার থাকে, যেমনটি বাংলাদেশেও ঘটে। আমরা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া সাংবাদিক এবং জন সেবার ক্ষেত্রে তাদের নিঃস্বার্থ আত্মনিবেদনকে সম্মান জানাই।

তিনি বলেন, ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম উপলক্ষে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সঙ্গে মিলে স্বাধীন মত প্রকাশের সার্বজনীন অধিকার এবং গণতন্ত্ররক্ষা ও নাগরিকদের অবহিত ও নিরাপদ রাখতে সংবাদপত্রের স্বাধীনতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা জোরের সঙ্গে পুনর্ব্যক্ত করে। এই বছর, আমরা জন সাধারণকে কোভিড-১৯ মহামারি সম্পর্কে অবহিত করার জন্য যে সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করছেন, অনেক সময়ই চাপ এবং বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। আমরা তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাই। তিনি বলেন, আমরা বিশে^র সব জায়গার সব সাংবাদিককে সম্মান জানাই যারা কিনা সত্য ও ন্যায় বিচারের অনুসন্ধান করতে নিজের জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত মঙ্গলকে বিসর্জন দিয়েছেন।

কোভিড-১৯ সংকটের মধ্যে নাগরিকদের অবহিত এবং নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় যথাযথ তথ্য সরবরাহের ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য ভূমিকা পালন করে। এই জীবন রক্ষাকারী সেবাটি দেওয়ার সময় সাংবাদিকদের সেন্সর শিপ, হয় রানি বা গ্রেফতারর ভয় ব্যতিরেকে স্বাধীন ভাবে সত্য অনুসরণ করতে পারা উচিত।

তিনি আরো বলেন, রমজান পালনকারী ও তাদের পরিবারের জন্য আমি এই পবিত্র মাসের সমস্ত বরকত কামনা করছি। চলমান এই কঠিন সময়ে করুণা, কৃতজ্ঞতা এবং উদারতার মতো রমজান এবং ইসলামের অন্তঃস্থলের মূল্যবোধগুলো আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রমজান আমাদের এই সংকট মোকাবেলায় নিয়োজিত সামনের কাতারের কর্মীদের সম্পর্কে ভাবা এবং তাদের ধন্যবাদ জানানোর কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের নিজের এবং পরিবারের সবার ভালো থাকার জন্য যা যা দরকার তা নিশ্চিতে যারা কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ। বিশেষ করে স্বাস্থ্যসেবাকর্মী, পুলিশ, মুদি, ওষুধের দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, বিভিন্ন দেশে যেভাবে স্বাস্থ্যকর্মীদের প্রকাশ্যে প্রশংসা জানানো হয় আমার তা খুব ভালো লাগে। তাদের প্রশংসিত হওয়াই উচিত। প্রশংসা পাওয়া উচিত সাংবাদিকদেরও। আমাদের অপরিসীম কৃতজ্ঞতা আপনাদের পাওনা। টমাস জেফারসন লিখেছিলেন, ‘আমাদের স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর নির্ভর করে এবং তা পুরো হারিয়ে যাওয়া ছাড়া সীমিত করা যায় না।’ সূত্র: ইত্তেফাক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনার প্রতিষেধক আছে গঙ্গাজলে ? গবেষণার প্রস্তাব মোদি সরকারের !
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting