দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৭
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

করোনা আক্রান্ত প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২০
এপ্রিল ২৯, ২০২০ ০ কমেন্ট 351 ভিউস

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম জসিম উদ্দিন (৪০)। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। তার সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তার অবস্থা ভালো।

আরও পড়ুন

  • ঝাউডাঙ্গা বাজার ইজাদারের খাজনা আদায়ে অনিয়ম, ব্যাবসায়ীদের নাভিশ্বাস (ভিডিও দেখুন)

  • ভোগান্তির শিকার তেঁতুলিয়া স্বাস্থ্য কেন্দ্রের সেবা প্রত্যাশীরা, পরিদর্শিকা রনি খাতুনের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

  • করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৪১

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মল্লিক জানান, গত ২৪ এপ্রিল কনস্টেবল জসিম অসুস্থ হয়। ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন তিনি। গত ২৫ এপ্রিল আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। মঙ্গলবার অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাকে ঢামেকের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানেই মধ্যরাতে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর পর করোনার রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে জসিমের করোনা পজিটিভ ধরা পড়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘সাধারণ ফ্লুয়ের উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবল জসিম সেলফ কোয়ারেন্টিনে ছিলেন। পরে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। জসিমকে সুস্থ করে তুলতে সব চেষ্টা করা হয়েছে। তবে তাকে বাঁচানো গেলো না। পুলিশের খুব শান্তশিষ্ট সদস্য ছিলেন জসিম।

পুলিশের ওয়ারী বিভাগের এক কর্মকর্তা জানান, এক বা দুইদিন আগে পুলিশ সদস্য জসিমের নমুনা সংগ্রহ করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত রাত ১০টার দিকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, বুধবার পরীক্ষার ফল আসলে জানা যায় যে জসিম করোনা পজিটিভ ছিলেন। অসুস্থ হলে প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে তিনিই প্রথম মারা গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা।

ঢাকা মহানগর পুলিশে করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮১। এর মধ্যে ১২ জন নারী সদস্য আছেন। এ রোগে আক্রান্ত সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগের শরীরে করোনার কোনো লক্ষণই নেই। আক্রান্ত পুলিশ সদস্যরা মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ ছাড়াও পরিবহন, প্রটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ ২২টি বিভাগে কর্মরত।

সারাদেশে এখন পর্যন্ত ৩৯২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং ছয়শ’রও বেশি পুলিশ সদস্য কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।

পূর্বপশ্চিমবিডি/

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেন তিনি অনন্যা
পরবর্তী পোস্ট
চলে গেলেন বলিউড স্টার ইরফান খান

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting