দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩১
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...
ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়
কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...
সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ধর্ম

করোনায় আক্রান্ত শায়খ আহমাদুল্লাহ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৬, ২০২১
ফেব্রুয়ারি ৬, ২০২১ ০ কমেন্ট 344 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

সম্প্রতি নিজের করোনা আক্রান্তের খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন।

গত ৪ ফেব্রুয়ারি রাত ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন। রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩ টায় তাকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার শরীর থেকে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। আমাদের প্রাণপ্রিয় শায়খের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।’

অন্য আরেক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে।

এদিকে শায়খের করোনাআক্রান্তের খবরে তার ভক্ত-অনুরাগীদের মাঝে দুঃশ্চিন্তার কালো ছায়া নেমে আসে। প্রিয় শায়খ কোন হাসপাতালে ভর্তি তা জানতে উৎসুক হয়ে পড়েন অনেকে।

এরপর শুক্রবার রাতে একটি স্ট্যাটাসে শায়খ আহমাদউল্লাহর শারীরিক পরিস্থিতির আপডেট জানানো হয়।

সেখানে লেখা হয়, ‘শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা অপরিবর্তিত। সেজন্য আজ সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপনাদের নিকট শায়খের জন্য দোয়ার আরজি পেশ করছি।’

প্রসঙ্গত লক্ষ্মীপুরে জন্ম নেওয়া শায়খ আহমাদুল্লাহ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় যোগ দেন। মিরপুরের আরজাবাদ মাদরাসায়ও শিক্ষকতা করেছেন তিনি। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিরপুরের বায়তুল ফালাহ জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন।

আরবি ভাষায় বিশেষ দক্ষ এ শায়খ সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়াহ সেন্টারে যোগ দেন। একজন দায়ি ও অনুবাদক হিসেবে সেখানে দীর্ঘ ৯ বছর কাজ করেন।

‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা তিনি। শিক্ষা, সেবা ও দাওয়াহ—তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। এই পর্যন্ত দাওয়াহ ও গবেষণা বিষয়ে শতাধিক প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আওয়ামী লীগের কর্মসূচি আসছে ১৫ ফেব্রুয়ারি
পরবর্তী পোস্ট
ট্রাক উল্টে বসতঘরে, বাবা-মেয়ে নিহত

রিলেটেড পোস্ট

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

আশাশুনিতে ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মে ২৪, ২০২৬

সুদ বা ঘুষখোর ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে?

মার্চ ২৫, ২০২৬

পবিত্র শবে কদর আজ

মার্চ ১৬, ২০২৬

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিশ্বব্রহ্মার সৃষ্টির আদিকারণই শ্যামা

অক্টোবর ৩০, ২০২৪

আজ মহাঅষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা

অক্টোবর ১১, ২০২৪

দূর্গাদেবীর আগমনী আবাহন-দেবহাটায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ

অক্টোবর ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting