দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:০৮
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়বিনোদন

করোনার প্রভাব : জনশূন্য চিড়িয়াখানায় খোশমেজাজে প্রাণীরা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৪, ২০২০
এপ্রিল ৪, ২০২০ ০ কমেন্ট 309 ভিউস

অনলাইন ডেস্ক :

সুনসান নীরবতা। কোলাহল নেই। নির্ঝঞ্ঝাট ছায়াঘেরা পরিবেশে শুধুই পাখির কিচিরমিচির। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার ভেতরটা যেমন জনমানবশূন্য, আবার বাইরেও একেবারে খাঁ-খাঁ করছে। ভেতরে প্রবেশের সময় চিড়িয়াখানার অ্যানিম্যাল কেয়ারটেকার গোলাম সারওয়ার রনি বলছিলেন, সব কোলাহল থেমে যাওয়ায় তার চোখে ধরা পড়েছে বড় পরিবর্তন।

অ্যানিম্যাল কেয়ারটেকারের দায়িত্ব পালন করলেও রনি শখের বশে ছবি তোলেন। চিড়িয়াখানার অপূর্ব সব দৃশ্য ধরা পড়ে তার ক্যামেরায়। গত কিছুদিন তিনি চিড়িয়াখানায় বহু অচেনা পাখির দেখা পেয়েছেন। শত শত নতুন পাখি আসছে। দুটি বিরল হুদহুদ পাখিও ক্যামেরাবন্দি করেছেন তিনি। পাখির এত শব্দ তিনি আগে কখনোই পাননি।

এ তো গেল মুক্ত পাখির আগমন বাড়ার গল্প। যে পাখি খাঁচায় বন্দি, সেগুলো কেমন আছে? বর্ণিল পাখিগুলোর খাঁচার সামনে কৌতূহলী দর্শনার্থীর দেখা নেই বহুদিন। করোনাভাইরাসের ধাক্কায় যে পুরো বিশ্ব কাঁপছে, তা যেন বুঝতেই পারছে না জন্তুর দল। হরিণের খাঁচার বাইরে এমন দৃশ্য কল্পনাও করা যায় না। একই অবস্থা বাঘের খাঁচায়ও।

প্রাণীগুলো যে স্বস্তিতে আছে, সেই গল্প জানালেন চিড়িয়াখানার মাংসাশী শাখার কর্মকর্তা গোলাম আযম। তিনি বলেন, চিড়িয়াখানায় দুই হাজার ৭৭৮টি প্রাণী আছে। এখন সেগুলোর মনে ক্লান্তির ভাব নেই, চোখেমুখে ভয় নেই, মন- মেজাজ ফুরফুরে, বেশ উৎফুল্ল তারা। বিরক্ত হচ্ছে না একটুও। খাওয়ার পর শান্তিতে ঘুমাচ্ছে, চিৎকার চেঁচামেচি নেই। এখন প্রাণীগুলোর পরিচর্যারও অভাব হচ্ছে না। মানবশূন্য এমন পরিবেশে নতুন অতিথি এসেছে জিরাফের ঘরে।

২৫ মার্চ ভোরে জন্ম নেওয়া জিরাফ শাবকের নাম রাখা হয়েছে দুর্জয়। প্রচণ্ড গরমের দিনেও ঢাকা চিড়িয়াখানার দর্শকসংখ্যা দিনে গড়ে ১০ হাজারের নিচে নামে না। আর ঈদে দর্শকের আগমন লাখ ছাড়ায়। গত ২০ মার্চ থেকে চিড়িয়াখানা জনশূন্য হতেই পশুপাখির আচরণে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছেন চিড়িয়াখানার অন্য কর্মীরাও।

যে কর্মীরা পশুদের খাবার দেওয়া এবং রক্ষণাবেক্ষণের কাজ করেন, তারা বলছেন- ‘জেব্রা, জিরাফ বা হরিণের মতো স্বভাবগতভাবে শান্ত প্রাণীদের এতদিন দেখেছি খাঁচার কাছাকাছি দিকটা এড়িয়ে চলতে। কারণ ওইদিকেই দর্শকের ভিড় থাকত। তবে এখন ওরা নির্ভয়ে ঘুরছে।’ বেশির ভাগ জন্তুই মানুষকে এড়িয়ে চলে। দর্শক না থাকার ফলে ওরা খুব স্বস্তিতেই আছে। পাখিগুলোকেও স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। ওরাও খাঁচার ধারের দিকে এসে ঘুরছে।

এমন ফাঁকা পরিবেশ পশুপাখির ওপরে কী প্রভাব ফেলবে, তা নিয়ে প্রথমে খানিক সংশয়ে ছিল কর্তৃপক্ষ। তবে যত দিন গড়িয়েছে, তত বোঝা গেছে- দর্শক না থাকায় বেশ খুশি চিড়িয়াখানার প্রাণীদের বেশিরভাগ সদস্য। ১২ দিন মানুষের দর্শন না পেয়েই জন্তুদের আচরণে এমন পরিবর্তন ঘটেছে। এর কি কোনো সুদূরপ্রসারী ফল আছে? আগামী দিনে চিড়িয়াখানা খুললে যখন ফের দর্শকদের ভিড় জমতে শুরু করবে, তখন সেটি কীভাবে নেবে জন্তুগুলো? এ প্রসঙ্গে চিড়িয়াখানার কর্মীরা বলেন, ‘এটা একধরনের অধিকারবোধ। মানুষ এটা এতদিন চেপে রেখেছিল। এবার দীর্ঘদিন মানুষের দেখা না পেয়ে জন্তুদের ওই অধিকারবোধ দেখা দিতে শুরু করেছে।

তারা বলেন, চিড়িয়াখানায় প্রাণীদের বিরক্ত করার একটি আদিম প্রথা আছে। কিছু অসংবেদনশীল নাগরিক এই কাজ করে থাকে। এগুলো একদম পছন্দ নয় খাঁচাবন্দি প্রাণীদের। এবার দীর্ঘদিন বন্ধ থাকার কারণে চিড়িয়াখানায় যে পরিবর্তন দেখা দিয়েছে, তা ধরে রাখতে সামনে মাঝে মাঝে কয়েক দিনের জন্য বন্ধ রাখা উচিত। তাতে প্রাণীগুলো একটু স্বস্তির নিঃশ্বাস নেবে।

মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় যাতে কোনোভাবেই জীবাণুর সংক্রমণ না দেখা দেয়, সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কিউরেটর নুরুল ইসলাম। তিনি বলেন, প্রতি শিফটে ৭০ কর্মীকেই করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন নিয়ম করে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

সব কর্মীকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও করতে বলা হয়েছে। সবকিছু বন্ধ থাকায় প্রাণীদের খাবার সরবরাহে কোনো সমস্যা হচ্ছে হচ্ছে কিনা- এ ব্যাপারে আশ্বস্ত করে ওই কর্মকর্তা বলেন- মাছ, মাংস, ডিম, ফলসহ মোট ১৬ বিভাগে খাবার আসে। প্রতিদিনের মতো নির্দিষ্ট ঠিকাদাররা নিয়মিত তাদের খাবারের জোগান দিচ্ছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিম্ন ও মধ্যবিত্তের দুশ্চিন্তা বাসাভাড়া
পরবর্তী পোস্ট
করোনার প্রভাব : জনশূন্য চিড়িয়াখানায় খোশমেজাজে প্রাণীরা

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting