দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৩
মাদকে ভাসছে সাতক্ষীরা পৌরসভা
সমন্বয় সভায় দুই কর্মকর্তাকে অপমান: কাঠগড়ায় ইউপি চেয়ারম্যান...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি পুনর্গঠন
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু
আশাশুনি-সাতক্ষীরা সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪
দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 
খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...
জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা 
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য মেশানোর দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কথা রাখেনি হেফাজত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২১
মার্চ ২৮, ২০২১ ০ কমেন্ট 346 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: কথা রাখেনি হেফাজতে ইসলাম। শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়ে দেশের কয়েকটি জেলায় রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে কয়েকটি জেলার রেল যোগাযোগ। ভাঙচুর করা হয়েছে সংবাদমাধ্যমের গাড়িও।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা বন্ধ না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এখন নৈরাজ্য সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে দেয়া এ প্রতিশ্রুতিতে থাকেননি মাওলানা মামুনুলের সংগঠন হেফাজতে ইসলামের কিছু নেতাকর্মী। রাজধানীসহ দেশের একটি জেলায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ট্রাক, বাস, প্রাইভেটকারে ভাঙচুরের সময় বাদ যায়নি গণমাধ্যমের গাড়িও।

ব্রাহ্মণবাড়িয়াতেও লক্ষ্য ছিল সাংবাদিকরা। হামলা হয় প্রেসক্লাবে। আহত করা হয় বেশ কয়েকজন সাংবাদিককে। এছাড়া জেলা পরিষদ ভবন সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, পৌরসভা, সদর উপজেলা ভূমি অফিস, সদর থানাতেও হামলার ঘটনা ঘটে। আগুন দেয়া হয়েছে রেলসেতুতেও।

ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি দেখে হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা বন্ধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। হরতালে জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

আলাদা এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা গত কয়েকদিন ধরে আন্দোলনের নামে নৈরাজ্য করছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে।

মন্ত্রী বলেন, একাত্তর সালে যারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে পাকিস্তানকে সহযোগিতা করেছিল, আজকে যারা বাসে আগুন দিয়েছে। তাদেরকে নেতৃত্ব দিচ্ছে তারাই যারা একাত্তর সালে আমাদের মা-বোনদের নির্যাতন করেছিল, গণহত্যায় অংশগ্রহণ করেছিল তাদেরই পরবর্তী প্রজন্ম।

দেশে কয়েক লাখ কওমী মাদ্রাসা থাকলেও কিছুসংখ্যক মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় তাণ্ডবে। বেশিরভাগ মাদ্রাসার ছাত্র শিক্ষকই জড়িত হননি হেফাজতের এসব কর্মকাণ্ডে।

হেফাজতে ইসলামের ডাকা হরতাল সমর্থনে সকাল থেকে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের এলাকা। রোববার (২৮ মার্চ) শহরের সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান, দু’টি মন্দির, আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শহরজুড়ে সর্বত্র এখন ধ্বংসযজ্ঞের চিহ্ন। পোড়া গন্ধ চারদিকে।

সকাল থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে ও টিয়ার শেল ছুড়লে হতাহত হয় বলে জানা গেছে। বিকেল নাগাদ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অন্তত ২৭ জন চিকিৎসা নিয়েছেন। সবমিলে গত তিন দিনে জেলায় নয়জনের মৃত্যু হয়েছে।

এদিকে, এসব বিষয়ে পুলিশের কোনো দায়িত্বশীল সূত্র কথা বলতে চায়নি। তবে, সদর থানায় দায়ের করা তিনটি মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আজকের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডেলিভারিতে বাচ্চার মাথা ছিঁড়ে ফেললেন নার্স, দেহ থাকল ভেতরে!
পরবর্তী পোস্ট
ফাঁকা বাসা টার্গেট করে চুরি করতো চক্রটি

রিলেটেড পোস্ট

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting