দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:১৩
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঐশীপ্রেম ও মানবতার সেবায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৪, ২০২৩
ডিসেম্বর ২৪, ২০২৩ ০ কমেন্ট 460 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কেবল শিক্ষা বিস্তার বা সংস্কারেই খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) নিজকে নিয়োজিত রাখেননি, মানবকল্যাণ ও উন্নয়নে তিনি নিজকে ব্যাপৃত করেছিলেন। মানব জাতির কল্যাণের আলোকবর্তিকা নিয়ে উনবিংশ শতাব্দীর শেষার্ধে জন্মগ্রহন করেছিলেন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সমাজ সংস্কারক, আধ্যাত্মিক চিন্তাবিদ ও দার্শনিক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)। রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মস‚চির অংশ হিসেবে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি কক্ষে ‘ঐশীপ্রেম ও মানবতার সেবায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’ শীর্ষক একটি সেমিনার বক্তারা এ কথা বলেন।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম। এসময় তিনি বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাকে নিয়ে স্বল্প সংখ্যাক কাজ করার সুযোগ হয়েছিলো। সেখান থেকেই তাঁর সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারি। তিনি ছিলেন মানব প্রেমী। স্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবাকে ব্রত নিয়েই ছিলো তাঁর চলা। এসময় তিনি ইসলামি ফাউন্ডেশনের সাথে এই সেমিনার করার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম শমসের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ফাদার তপন ডি রজারিও, ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক নির্বাহী পরিচালক ড. এম এহছানুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ড. মুহম্মদ ঈসা শাহেদী এবং সমাজত্ত্ববিদ, লেখক ও গবেষক ড. খন্দকার সাখাওয়াত আলী। সেমিনারে সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
এসময় বক্তারা আরোও বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্ল (র.) লেখনী ও কর্ম থেকে বুঝা যায় তার চিন্তা-চেতনা জুড়ে ছিল সৃষ্টির প্রতি প্রকৃত প্রেম-ভালোবাসার চর্চা করা। মানবতার সেবার মধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চেয়েছেন। তিনি যেখানে গেছেন যেমনই থেকেছেন তিনি স্রষ্টার বিশালত্বকে উপলদ্ধি করেছেন। পরমাত্মার থেকে নিজ নিজ মানবাত্মার আবির্ভাব ও বিচরণ সেই পরমাত্মার জ্ঞানলাভ, সেই পরমাত্মার প্রেমে মশগুল বা বিভোর হয়ে প্রেমময়ে আত্মসমর্পণের মধ্যে মানবজীবনের চরম লক্ষ্য ও পরম সার্থকতা। পরমাত্মা জ্ঞানের তিনটি মার্গ- জ্ঞানমার্গ, কর্মমার্গ ও প্রেমমার্গ। প্রেমময়ের সন্তুষ্টি সাধন হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা’র জীবনের একমাত্র ব্রত ছিল। ধর্ম আর কর্মের মধ্যে সংযোগ সাধন করেছেন তিনি। বক্তারা আরো বলেন, যেসমাজে ইকোনোমিক জাস্টিস নেই, সোশ্যাল জাষ্টিস নেই, জুডিশিয়াল জাস্টিস নই সেই সমাজে ইসলাম আছে বলে মনে হয় না। সমাজের কল্যাণে মসজিদকে বহুম‚খি কাজে ব্যবহার করার সুযোগ আছে বলে বক্তারা বলেন।
খানবাহাদুর আহ্ছানউল্ল (র.) মানবতার কল্যাণে কাজ করেছেন ও দৃষ্টান্ত রেখে গেছেন। সমগ্র জীবনে মানবের মঙ্গল চেয়েছিলেন খানবাহাদুর আহ্ছানউল্লা। তিনি বিভিন্ন বিষয়ে তিনি শতাধিক বই লিখেছেন, বর্তমান সময়ে তাঁর বই বেশি বেশি পড়তে হবে, বুঝতে হবে ও তার পথকে অনুসরণ করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আটুলিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দেবহাটার ৪০টি ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ওসি মাহমুদ হোসেন

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting