দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:২০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

এমসি কলেজে ধর্ষণের পর কী ঘটেছিল, জানালেন বাবলা

কর্তৃক SK Ferdous অক্টোবর ১, ২০২০
অক্টোবর ১, ২০২০ ০ কমেন্ট 318 ভিউস

অনলাইন ডেস্ক :

২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৯টার দিকে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিলাম। কমিউনিটি সেন্টারের সামনে যাওয়ার পর দেখলাম, একটা ছেলে কান্নাকাটি করছে। সঙ্গে একটি মেয়ে। তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। সেখানে অনেকেই ছিল। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ‘কী হয়েছে?’ ছেলেটি ঘটনা জানাল। আমি শাহপরাণ থানার ওসিকে ফোন দিয়ে ঘটনা জানিয়ে তাদের নিয়ে এমসি কলেজ হোস্টেলে গেলাম।

এভাবেই ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের রাতের বর্ণনা দিলেন মিহিত গুহ চৌধুরী বাবলা। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এলাকায় তিনি বাবলা চৌধুরী হিসেবে পরিচিত।

বাবলা বলেন, ‘ছাত্রাবাসের দিকে যেতে যেতে আন্দাজ করেছিলাম, কারা ঘটনা ঘটিয়েছে। এরা দীর্ঘদিন ধরেই কলেজ ও ছাত্রাবাস এলাকায় ছিনতাই-ইভটিজিং করছে। মোবাইলে ফেসবুক থেকে তাদের কয়েকজনের ছবি দেখাতেই মেয়েটির স্বামী চিহ্নিত করে।’

‘১০-১৫ মিনিটের মধ্যেই আমরা মূল জায়গায় চলে গেলাম। ছাত্রাবাসে গিয়ে সাইফুর, রবিউলসহ কয়েকজনকে দেখতে পাই। আমাকে দেখেই তারা ওই দম্পতির গাড়ির চাবি ও মোবাইল ফোন আমার হাতে তুলে দেয়। চাবি আর মোবাইল নিয়ে আমি ছাত্রাবাসের গেটে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকি,’ বলেন বাবলা।

বাবলা জানান, দম্পতিকে নিয়ে তিনি ছাত্রাবাসের ফটকে যাওয়ার পর দেখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ কয়েকজন দাঁড়িয়ে আছেন। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে।

বাবলা বলেন, ‘পুলিশ সঙ্গে সঙ্গে এলে সবাইকে একসঙ্গে ধরা যেত।’

ছাত্রাবাসে ছাত্রলীগের কিছু কর্মীর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা সামনে নিয়ে আসায় বাবলা চৌধুরীকে কৃতিত্ব দিচ্ছে স্থানীয় মানুষ। নির্যাতনের শিকার তরুণী ও তার স্বামীর পাশে সর্বপ্রথম দাঁড়ানোর জন্য তার প্রশংসা করছে সবাই। অনেকে বলছেন, বাবলা চৌধুরী এগিয়ে না এলে ধামাচাপা পড়ে যেত অনেক কিছু। তার কারণেই ভেস্তে যায় সমঝোতা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা। শনাক্ত হয় অপরাধীরা।

তবে এখন বাবলা চৌধুরী নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায়ও আছেন। সমকালকে তিনি বলেন, ‘ধর্ষকদের অস্তিত্বের লড়াই। তাই তারা চেষ্টা করবে আমাকে কিছু করার। কিন্তু আমি তো কাউকে ধ্বংস করার জন্য সহায়তা করিনি। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে করেছি। অপরাধীর কোনো দল হতে পারে না।’

প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে উল্লেখ করে বাবলা বলেন, ‘আমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় করি না। একটি ভালো কাজ করেছি। এখানে অনেকে রাজনীতির গন্ধ খুঁজছেন।’

সেই রাতে ছাত্রাবাসের ফটকে থাকার ব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু সমকালকে বলেন, ওই রাতে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে মোটরসাইকেলে বন্দরবাজার যাচ্ছিলাম। এ সময় শাহপরাণ থানার এসি (সহকারী কমিশনার) জাহাঙ্গীরকে ফোন করে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে যেতে বলেন।

মিঠু দাবি করেন, ‘সেখানে যাওয়ার পর বিস্তারিত জেনে আমরা আসামিদের শনাক্ত করতে পুলিশকে সহযোগিতা করি।

সূত্র-সমকাল

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিনহা হত্যা: কনস্টেবল রুবেলের ৭ দিনের রিমান্ড
পরবর্তী পোস্ট
বিনিয়োগের ক্ষেত্রে ‘টেকসই ভবিষ্যতের’ প্রতি নজর দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting