দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:২০
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

একদিনের বৃষ্টিতে ঝাউডাঙ্গা হাটে জলাবদ্ধতা : কর্তৃপক্ষ নিরব!

কর্তৃক kobirubel.satnadee জুন ১৭, ২০২১
জুন ১৭, ২০২১ ০ কমেন্ট 460 ভিউস

নিজস্ব প্রতিবেদক: চলাচলের পথ-ড্রেন বন্ধ করে রাস্তায় ইট রাখা ও পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ বাজার কমিটির সঠিক তদারকি না থাকায় হালকা বর্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের পেঁয়াজ, রসুন, আলু ও কলার পাইকারি আড়ৎয়ের রাস্তাসহ দোকান গুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম বিপাকে ব্যবসায়ীরা। তাছাড়া ২০ পরিবারের যাতায়াতের একমাত্র চলাচলের রাস্তা এটি। হাল্কা বর্ষা হলেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পড়তে হয় বিপাকে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী শেখ আব্দুল খালেক চলাচলের পথ দখল করে ও পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে ইট রাখায় রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার গুলো ও ব্যবসায়ীরা। তাছাড়া প্রায় সময় পাশে থাকা হোটেল পাকঘরের ময়লা আবর্জনায় দুর্গন্ধে রাস্তায় চলাচলের অনুপযোগী হলেও সেদিকে বাজার কমিটির নজর না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার উপরে প্রায় হাটু পরিমাণ পানি জমে আছে। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আশেপাশের ৮-১০টি পেঁয়াজ, রসুন, আলু ও কলাসহ বেশ কয়েকটি আড়ৎসহ বাজারের শেডে পানি প্রবেশ করে মালামাল ভিজে যাওয়ায় চরম দুচিন্তায় পড়েছে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, লকডাউনের কবলে পড়ে একদিকে আধা বেলা দোকানদারি অন্যদিকে জলাবদ্ধতায় ব্যবসার ক্ষতি। বর্ষা নামলেই আমাদের দিন-রাত দুচিন্তায় থাকতে হয়। আগে কখনো এমন স্যাতস্যাতে-জলাবদ্ধতা হত না। এর প্রভাবে ক্রেতা সমাগমও কমে গেছে। পানি নিষ্কাশনের একটি ড্রেন থাকলেও সঠিক তদারকির অভাবে প্রায় বিলীন হয়ে যাচ্ছে। তারপর ড্রেনের উপরে ও রাস্তার পরে সারিবদ্ধ করে ইট রাখাতে একটু বর্ষা নামলেই পানি না সরাতেই রাস্তাসহ ঘরে ও শেডে হাটু পরিমাণ পানি উঠে মালামাল ভিজে নষ্ট হয়ে যায়। সেই সাথে চরম বিপদে পড়তে হয় এ পথে চলাচলকারী বাসিন্দাদের। বিষয়টি নিয়ে একাধিকবার বাজার কমিটিকে অবহিত করেও কোনো প্রতিকার পাইনা।

এবিষয়ে ব্যবসায়ী শেখ আবুল খালেক জানান, আমার ইট রাখার কারণে সমস্যা হচ্ছে না। তারপরেও ইট গুলো আমি সরিয়ে নেব কিন্তু সরিয়ে নেওয়ার মানুষ পাচ্ছি না। অন্যদিকে, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। ইট গুলো সরিয়ে ড্রেনটা পরিষ্কার করার জন্য স্থানীয় কোনো লোক না পাওয়ায় বাজার কমিটির এক সদস্যকে কলারোয়ায় লোক খুঁজতে পাঠিয়েছি। বাজারের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ও জলাবদ্ধতা থেকে নিরসন পেতে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিএমপির ফাঁস হওয়া ৩২৩ সন্ত্রাসীর তালিকায় নেই অনেক শীর্ষ ক্যাডারের নাম
পরবর্তী পোস্ট
কলারোয়ায় আরো ৭ জনের করোনা শনাক্ত

রিলেটেড পোস্ট

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting