দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৪৯
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি
রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মন্ত্রব্য প্রতিবেদন

উন্নত দেশ গড়তে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ–জহিরুল ইসলাম শাহিন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৩, ২০২১
ফেব্রুয়ারি ৩, ২০২১ ০ কমেন্ট 473 ভিউস

সারা বিশ্বে সমস্ত জনসংখ্যার অর্ধেক নারী। সুতরাং নারীদের ভূমিকা দেশ গঠনের ক্ষেত্রে, আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং যুব সমাজ অবক্ষয় রোধে ও শিশুদের লালন পালন এবং শিক্ষা দানের ক্ষেত্রে গুরুত্ব ও ভূমিকা অপরিহায্য। ইউরোপ অস্ট্রেলিয়া ও আমেরিকার দেশগুলিতে সভ্যতা বিকাশের সাথে সাথে নারীরা ঘরের এবং বাইরের বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারনে তাদের দেশ বিশ্বে এত উন্নত। বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পর পরই শিক্ষার হার ছিল ১৮% তখন দক্ষিণ কোরিয়াতে শিক্ষার হার ছিল আমাদের চাইতে হিসাবে কম। কিন্তু এখন কোরিয়া কোথায় এবং আমরা কোথায়? এর পিছনে একটাই কারন কোরিয়ার মহিলারা পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে বিভিন্ন কার্যকর্মে এবং শিল্প কলকারখানায় অংশগ্রহণ করেছে এবং পাশাপাশি শিক্ষা খাতেও সময় ব্যয় করেছে, তাই তারা উন্নত। যে জাতির নারীরা যত শিক্ষিত হবে সে জাতি ততটা সভ্যতার আলো পাবে এবং উন্নত হবে। ৩য় বিশ্বের আমাদের মত দরিদ্র দেশ গুলোতে নারীদেরকে অন্ধকারে রাখার কারনে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। পুরুষ শাসিত সমাজে নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। শিক্ষা অর্জন করতে চাইলেও তাদের কে বাধা দেওয়া হয়েছে। তাদেরকে এক ধরনের বন্দী জীবন যাপন করতে হয়েছে। তারা কখনো হয়েছে শাসিত, কখনো শোষিত বা নির্যাতিত, কখনও বা অধিকার থেকে বঞ্চিত, স্বামীর সেবা দেওয়া, সন্তান সন্ততি লালন পালন করা এবং রান্না ঘরের কাজই তাদের একমাত্র কাজ। এটাই শিক্ষা দেওয়া হয়েছে। তাই সম্ভাবনাময়ী দেশের উন্নয়নের পরিবর্তে আমাদেরকে অনেকটা পিছিয়ে পড়তে হয়েছে। নব্বই দশকের পর থেকে এই সত্যটা আমরা বুঝতে পেরে নারীদেরকে শিক্ষায় গুরুত্ব দেওয়ার কারনে আজকের নারীরা নিজেদের পায়ে দাড়াতে পারছে। তারা কেহ কেহ আজকের ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, সচিব, ডিসি, ইউ এন ও, ওসি, এস পি এবং স্কুল কলেজের শিক্ষিকাসহ অনেক গুরুত্বপূর্ন কাজে এবং প্রশাসনের দায়িত্ব পালন করছে। তাদের আজকের অধিকার প্রতিষ্টার এবং ব্যক্তিত্ব ও মর্যাদা দেওয়ার কারনে দেশ গড়ার কাজে এবং সার্বিক উন্নয়নে সুন্দর ভাবে দায়িত্ব পালন করে আসছে। এবং বর্তমান সরকারের আমলে দেশ তরতর করে উন্নতির দিকে ধাবিত হচ্ছে একথা নিঃসন্দেহে বলা যায়। আমার দৃষ্টিতে নারীরা সমাজ ব্যবস্থার অপরিহার্য অংশ, সমাজে তাদের গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র আমাদের দেশে নয় সারা বিশ্বে যুগের পর যুগ ধরে তাদের প্রকৃত প্রতিভা ও বিকাশকে বাধা গ্রস্ত করা হয়েছে। পুরুষের ভোগবিলাসীর আচরনের শিকার হতে হয়েছে তাদেরকে। সুতরাং নারীদের কে দেশ গড়ার কাজে ব্রত হতে হলে, তাদেরকে সাহসী করে গড়ে তুলতে হলে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার বিকল্প আর কিছুই নেই। তাই প্রত্যেকটা নারী সন্তানের উচিত সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শিক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র শিক্ষাই পারে তাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ট মহামানব হযরত মুহাম্মদ (সঃ) ও নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে গেছেন। সুতরাং নারীদেরকে ডাবিয়ে না রেখে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে শুধু পরিবারের জন্য নয়, প্রতিবেশীর জন্য, সমাজের জন্য এবং গোটা দেশের জন্য একধাপ উন্নতি করতে পারবে। তাই আমাদের সমাজের সবারই উচিত বিশেষ করে আমাদের পরিবারের সার্বিক উন্নতির জন্য নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া। আমাদের মনে রাখা উচিত যে, নারী শিক্ষার গুরুত্ব ও প্রসারন ঘটানোর জন্য সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের ইংরেজ শাসকরাই ভূমিকা পালন করে গেছেন। পরবর্তীতে বিশ্বকবি রবীন্দনাথ ঠাকুর, কথা সাহিত্যিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র, রাজা রামমোহন রায় এবং পরিশেষে মুসলিম নারী সমাজের জাগরনের অগ্রদূত, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ও নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ফজিলাতুন্নেসা, বেগম সুফিয়া কামাল, বেগম সামছুন্নাহার ও নারী জাগরনে এবং নারীর উন্নয়নে ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক কাজ করেছেন। সুতরাং বর্তমান সময়ে এবং বাংলাদেশের বর্তমান সরকারের অবিসংবাদিত নেত্রী প্রধান মন্ত্রী, মানবতার জননী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নারীর সভ্যতার বিকাশ ঘটেছে। আমাদের সমাজ ব্যবস্থার ও জীবনাদর্শের ব্যপক পরিবর্তন ঘটেছে। নারীর জীবন ধারার ও অনেক পরিবর্তন সাধিত হয়েছে। নারীরা এখন আর পিছিয়ে নেই তারা বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা পালন করেছে। একাবিংশ শতাব্দীর শুরুতে নারী শিক্ষা এখন যৌবনে পদার্পন করেছে একথা নিঃসন্দেহে বলা যায়। একজন সুশিক্ষিত মা বা নারী-ই দিতে পারে সুন্দর সমাজ। নারী শিক্ষাকে আরও বেগবান করার জন্য সম্রাট নেপোলিয়ান বলেছেন, “আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব।” নারী শিক্ষা দ্বারা নারী জাতিকে উন্নত করাতে না পারলে দেশের উন্নয় করা আদৌ সম্ভব নয়। তাই সরকারসহ বিভিন্ন বেসরকারী সংস্থার আরও বেশী বেশী উদ্যোগ নিতে হবে। পিছে পড়া নারীদের কিভাবে শিক্ষা জীবনে ফিরিয়ে আনা যায় এবং আরও বেশী বেশী কর্মমূখী করা যায় সেই শিক্ষা তাদের ক্ষেত্রে বিশেষ ভাবে চালু করতে হবে। তাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতায় হাত বাড়াতে হবে। পারলেই আমাদের দেশ সমৃদ্ধশালী হবে এবং আমরা অবিলম্বেই বিশ্বের মানচিত্রে একটি অনন্য ব্যতিক্রম ধর্মী উন্নত দেশে প্রবেশ করতে পারবো একথা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই মিলে নারীকে সম্মান দেই মর্যাদা দেই। তাদেরকে কখনও অবহেলা করবো না। শোষন করবোনা, নির্যাতন করবো না। তাদেরকে মায়ের আসনে বসাই। এখন থেকে কোন মেয়ে নির্যাতিত না হোক, তার ইজ্জত লুন্ঠন না হোক, ধর্ষিত না হোক এটাই আমরা আশা করি, সবাই মিলে আমরা তাদের নিরাপত্তা বিধান করি এবং সামগ্রিক সহযোগিতা করি তারা যেন নির্বিগ্নে তাদের কর্মকান্ডকে এগিয়ে নিয়ে দেশ গড়ার বিভিন্ন পর্যায়ের কাজে অংশ গ্রহন করতে পারে। কবি কাজী নজরুল ইসলাম ও তাই বলেছেন “বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।”

লেখকঃ
জহিরুল ইসলাম শাহিন
সহকারী অধ্যাপক
বঙ্গবন্ধু মহিলা কলেজ
কলারোয়া, সাতক্ষীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে মহিলাদের আরবী শিক্ষা ও সেলাই প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন
পরবর্তী পোস্ট
মুন্সীগঞ্জে জেলা পরিষদের দিঘীর পাশে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

রিলেটেড পোস্ট

পত্রিকা পোড়ানোর ধৃষ্টতাকে ঘৃণা করি, থুথু মারি

ডিসেম্বর ১০, ২০২৪

আনন্দবাজারকে: জামায়াত আমির ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা...

নভেম্বর ২৩, ২০২৪

নিম্ন আদালতে প্রায় সাড়ে ৪ হাজার পিপি-জিপি নিয়োগ...

অক্টোবর ১৫, ২০২৪

দল ক্ষমতায় আসলে; আদৌ আসবে কি-না!

অক্টোবর ৩, ২০২৩

উপমহাদেশের দুই মহীয়সী নারী ও হিন্দু নারী অধিকার

আগস্ট ১১, ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ

আগস্ট ৭, ২০২৩

কোটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু

আগস্ট ৩, ২০২৩

শোকের আগষ্ট ও একজন বঙ্গবন্ধু

আগস্ট ২, ২০২৩

সায়মা ওয়াজেদ পুতুল এক অনন্য নাম

জুলাই ২২, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting