দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৮
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ইসলামী বিশ্ববিদ্যালয় : তাঁরা হলে থাকার যোগ্য নন: ফুলপরী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০ কমেন্ট 373 ভিউস

জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের সত্যতা পাওয়ায় অভিযুক্ত পাঁচজনের আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন বলছেন, অভিযুক্ত ব্যক্তিরা হলে থাকার যোগ্য নন।

হল প্রশাসনের গঠিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করতে আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে জরুরি বৈঠকে বসেন প্রভোস্টসহ হলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় গঠিত হলের তদন্ত কমিটির সদস্যরাও ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফুলপরী খাতুনকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচজনের আবাসিকতা বাতিল করা হয়। আগামী ১ মার্চের মধ্যে তাঁদের হল ছাড়তে হবে।

এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ফুলপরী খাতুন আজ সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁরা (অভিযুক্ত ব্যক্তিরা) তো হলে থাকার যোগ্য নন। কারণ, তাঁরা হলে থাকলে এ রকম আরও খারাপ কাজ করবেন। তিনি আরও বলেন, এটা পাওয়ার তাঁরা যোগ্য। আরও কিছু পাওয়ার যোগ্য হলে সেটাও পাবেন।

১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

আবাসিকতা বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা (সেশন: ২০১৭–১৮), চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি (সেশন ২০২০–২১), আইন বিভাগের ইসরাত জাহান মিম (সেশন: ২০২০–২১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম (সেশন: ২০২০–২১) ও একই বিভাগের একই সেশনের মুয়াবিয়া জাহান। তাঁদের শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।

এদিকে তদন্তে উঠে এসেছে, চারুকলা বিভাগের শিক্ষার্থী হালিমা আক্তার তাঁর মুঠোফোন দিয়ে ফুলপরী খাতুনকে বিবস্ত্র করার ভিডিও ধারণ করেছিলেন। তদন্ত কমিটির কাছে হালিমা দাবি করেছেন, তাঁর মুঠোফোনটি হারিয়ে গেছে। হল প্রশাসন সূত্রে জানা গেছে, এই ফোন উদ্ধারে প্রয়োজনী ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজকের সভায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইসলামী বিশ্ববিদ্যালয় : ফুলপরীকে নির্যাতন করায় ছাত্রলীগের সানজিদাসহ ৫ জনকে হল ছাড়ার নির্দেশ
পরবর্তী পোস্ট
দ্বৈত নাগরিকত্ব: আরও ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting