দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইউক্রেনে তৃতীয়বারের মতো বিমান বোঝাই ত্রাণ পাঠাল সৌদি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 385 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে বিমান বোঝাই ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাদশাহ ফয়সাল ত্রাণ কেন্দ্র থেকে ৩০ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমানটি পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দরে অবতরণ করে।

সৌদির পাঠানো ত্রাণের মধ্যে জরুরি ওষুধ ছাড়াও তাঁবু এবং বিদ্যুতের জেনারেটরসহ মেডিকেল সামগ্রী রয়েছে। সৌদি আরব এর আগে আরও দুইবার ইউক্রেন ত্রাণসামগ্রী পাঠায়। সম্প্রতি সৌদির পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফর করেন। তার এ সফরের পরই ইউক্রেনে ত্রাণ পাঠানো শুরু করে সৌদি।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরব ও পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন ৩০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যুদ্ধের মধ্যে গতমাসে (ফেব্রুয়ারি) প্রথমবারের মতো ইউক্রেন সফরে যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল আল সৌদ। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে জেলেনস্কি বলেছিলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ দুই দেশের মধ্যে উপকারী সংলাপের উদ্দীপক হিসেবে কাজ করবে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে শান্তি, সাবভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ার জন্য সৌদিকে ধন্যবাদ। এটা তাদের জন্য এবং বিশ্ব সমাজের (ওয়ার্ল্ড সোসাইটি) জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ইউক্রেন যুদ্ধে সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতবছর মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ে মধ্যস্থতা করে। ওই মধ্যস্থতায় আমেরিকার দুইজন এবং যুক্তরাজ্যের পাঁচজন নাগরিককে মুক্তি দেয় রাশিয়া। ইউক্রেনে সৌদি আরব ৪০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। সূত্র: আনাদোলু

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রমজানে ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ পাঠাবে সৌদি আরব
পরবর্তী পোস্ট
লিভারপুলের কাছে ৭ গোল হজম, বিস্মিত টেন হাগ

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting