দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৩
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আ’ লীগের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না : মির্জা ফখরুল

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২৩
এপ্রিল ৫, ২০২৩ ০ কমেন্ট 424 ভিউস

জাতীয় ডেস্ক :

বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত, মানুষের যে অধিকার তা পুরোপুরিভাবে হরণ করা হয়েছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আওয়ামী লীগ নতুন করে ২০১৪ ও ২০১৮ সালের মত তামাশা শুরু করেছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো তামাশার নির্বাচনে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, জনগণ যেখানে তার সত্যিকারের ভোট দিতে পারবে, তার মত প্রকাশ করতে পারবে; এই ধরনের একটা নির্বাচন আমরা চাই।

ফখরুল বলেন, অবশ্যই সেই নির্বাচনটা যদি আওয়ামী লীগ থাকা অবস্থায় হয় তাহলে সেই নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। শেখ হাসিনা জনগণের দ্বারা নির্বাচিত হননি; তাকে পদত্যাগ করতে হবে, তার সরকারকে পদত্যাগ করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, সেই সঙ্গে এই সংসদকে বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে, এটি আমাদের প্রধান দাবি।”

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও শহরের পৌর মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের এমন কী উন্নয়নমূলক কাজ করছে? আজকে একটা আগুন নেভানোর মত বিভাগ পর্যন্ত নেই। যে ফায়ার বিগ্রেড আছে, তারা ৪০টির ওপর ইউনিট কাজ করার পরও বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পারেনি। অর্থাৎ এই ফায়ার বিগ্রেডের সেরকম সক্ষমতা নেই এত বড় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার মত।

“এ ঘটনাগুলো কেন ঘটছে? এ ঘটনাগুলো হচ্ছে এই জন্যে, সরকারের যে প্রতিষ্ঠানগুলো দায়িত্বে রয়েছে দেখভাল করার, তারা দেখবে কোথায় আগুন নেভানোর কোনো ব্যবস্থা আছে কিনা; কিন্তু আমরা মনে করি, সরকারের এসব প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে।বিএনপির মহাসচিব বলেন, প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা আইনজীবী সমিতি, এই সমিতিকে এই আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে দখল করার জন্য শক্তি প্রয়োগ করেছে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতে দ্বিধা করছে না। এই একটা জায়গা আইনজীবী সমিতি, যেখানে মানুষের আস্থা ছিল, সেই আস্থাটাও এখন পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাওয়ার অবস্থা হয়েছে।

বাংলাদেশ অত্যন্ত কঠিন সময় পার করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। মানুষের যে অধিকার তা পুরোপুরিভাবে হরণ করা হয়েছে। লুণ্ঠিত হচ্ছে ব্যক্তিগত অধিকার এবং সংবিধানকে এখানে প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুক্তিযুদ্ধের পক্ষের ইসলামী দলগুলোকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান তথ্যমন্ত্রীর
পরবর্তী পোস্ট
নাটোরে কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণ, ৬ জনের মৃত্যুদণ্ড

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting