আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আশাশুনি উপজেলা আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলা সভাপতি ও সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া এবং সেক্রেটারী বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন-কমিটির সহ-সভাপতি ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম মোস্তাফিজুর রহমান, সহ-সেক্রেটারী মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, দপ্তর সম্পাদক সহকারী শিক্ষক মো. আবুল ফজল পলাশ, কোষাধ্যক্ষ সহকারী শিক্ষক মো. আল আমিন, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালী, প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মো.আতাউর রহমান প্রমুখ। এ সময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সংগঠন পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ইউএনও মহোদয়ের সহযোগিতা কামনা করেন। ইউএনও মহোদয় তার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
আশাশুনি ইউএনও’র সাথে আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply
You must be logged in to post a comment.