দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:১৩
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিলিড নিউজসাতক্ষীরা জেলা

আশাশুনির শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পাওয়া ৯ জনকে তাড়িয়ে জবর দখল

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১৫, ২০২৪
ডিসেম্বর ১৫, ২০২৪ ০ কমেন্ট 290 ভিউস

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলা সদরের শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায় ১৯ টি গৃহ নির্মান করে ১৯ পরিবারকে বরাদ্দ দেওয়া হয়। প্রভাবশালীদের সহযোগিতায় বড় অংকের টাকা ব্যবহার করে ৯ পরিবারকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে ঘর জবর দখল করে নেওয়া হয়েছে। এব্যাপারে ঘরহারা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে প্রকাশ, সরকারি অর্থে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের লক্ষ্যে উপজেলার সকল এলাকায় কাজ করা হয়েছে। প্রকল্পের শীতলপুর আশ্রয়ন -২ প্রকল্পে চতূর্থ পর্যায়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে ১৯ টি ঘর নির্মান করা হয়। চরম পশ্চাতপদ, ওয়াপদার বাঁধের উপর ও স্লোবে মানবেতর ভাবে জীবন যাপনকারী ঋষি সম্প্রদায়ের ৯ পরিবারকে একপাশে একটি অংশে তাদের জায়গা দেয়া হয়। বাকী অন্যপাশের ১০ টি অন্যদের নামে বরাদ্দ করা হয়। নির্মান কাজ শেষে সকলকে ঘর বুঝিয়ে দেওয়া হয়। ঘর বুঝে পেলেও কাজের সন্ধানে দু’ একজন বাইরে কাজে যাওয়ার সুযোগ এবং ৫ আগষ্টের পর আইন শৃংখলার সুযোগ কাজে লাগিয় একযোগে ঋষি সম্প্রদায়ের ৮ টি ঘরে থাকা মালামাল বাইরে ছুড়ে ফেলে দিয়ে ঘর জবর দখল করা হয়। মানুষ ঘর দখলের তান্ডব দাড়িয়ে দাড়িয়ে দেখলেও কেউ প্রতিবাদ করার সাহস পাননি। সরকারি ভাবে ঘর পাওয়া ঋষিরা হলো-সোনা, বিকাশ দাশ, অর্জুন দাশ, পারুল দাশ, দুখিনী, লক্ষ্মীকান্ত দাশ, রানিমা দাশ, উত্তম দাশ। ঘর জবর দখল করে ঘরে উঠেছে মৃত মালেক গাজীর স্ত্রী খাদিজা, মুজিবর গাজীর স্ত্রী শাহানারা (বারদা), কালাম সরদারের ছেলে বাবু, কাসেমের স্ত্রী খাদিজা, সিরাজুল গাজীর ছেলে সুমন, শরিফুলের স্ত্রী মারুফা ও ছদর আলীর স্ত্রী ময়না। এ ব্যাপারে ঘর জবর দখল হয়ে যাওয়া ভুক্তভোগি সুভাস দাশের ছেলে বিকাশ দাশ জানায়, তার পাওয়া ঘরটি বারোদহ গ্রামের একজন জোর পূর্বক দখল করে নিয়েছে। ঘরে থাকা তার জিনিসপাতি ছুড়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। আমরা চোখের জল ফেলে কেঁদেছি, ভগবানের কাছে সাহায্য চেয়েছি। আমি স্থানীয় মেম্বর সিরাজুলের কাছে গিয়ে অভিযোগ করি। তিনি কয়েক দিন দেরী করো, চেয়ারম্যান মেম্বর এক সাথে বসে বিষয়টি দেখবো। তোদের ঘর সরকার দিয়েছে, তোরা তা ফিরে পাবি। বলে জানিয়ছিল। আশ্রয়ন কেন্দ্রে বর্তমান বসবাসকারী আ. হাকিম জানান, এখানে ৩টি সেকশানে ১৯ টি ঘর তৈরি করা। পূর্ব পাশে ১ নং ঘরে আমি থাকি। ১৭টি ঘরে মানুষ আছে। সরকার পতনের পর কিছু মানুষ হঠাৎ করে এখানে এসে হুলুস্থল শুরু করেছিল। তারা একসাথে হামলা চালিয়ে ৯টি ঘরের দরজা খুলে বা তালা ভেঙ্গে ঘরের মালপত্র বাইরে ফেলে দিয়ে ঘর দখল করে নেয়। নতুন করে মাটির বাঁধ দিয়েছে। এতে ১০ টি ঘর এলাকার পানি সরতে পারছেনা। সরজমিন গেলে দেখা যায়, ঘর জবর দখল করা, সেখানের বালি কেটে নিয়ে আশ্রয় প্রকল্পের বাইরে ব্যক্তি কাজে ব্যবহার করায় গর্তের সৃষ্টি ও প্রকল্পের ঞরগুলোকে ক্রমে ক্রমে হুমকিগ্রস্থ করে তোলা হচ্ছে। এছাড়া একটি অংশে মাটির বাঁধ দিয়ে আটকে দেওয়ায় কিছু ঘর ও এলাকার পানি সরতে পারছেনা। গর্ত সৃষ্টি হওয়ায় পানি জমে আস্তে আস্তে ভরাট করা বালি অপসারন হলে ঘুরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘর থেকে বিতাড়িতরা কাঁদতে কাঁদতে জানায়, আমাদের ভিটেবাড়ি, নিজের জমি বলতে কিছুই নেই। সরকার আমাদের ঠাঁই দিল, কিন্তু কেন আমাদের মত অসহায়দেরকে বিতাড়িত করা হলো? আমরা গন্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান মেম্বার ও সরকারি কর্মকর্তাদেরকে বলেছি। কিন্তু দীর্ঘ দিনে কোন ব্যবস্থা হয়নি।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, শীতলপুর শুধু নয়, আশাশুনির সকল আশ্রয়ন প্রকল্পের আওতায় কাদের ঘর দেওয়া হয়ে, কারা সেখানে বসবাস করছে, কাদের বৈধতা বা অবৈধ ভাবে আছে সবকিছু তদন্ত করা হবে। কেউ অবৈধ ভাবে থাকলে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আগামী সপ্তাহে সবগুলোর প্রকৃত চিত্র আমরা সামনে আনতে পারবো আশা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে শিশু হত্যা মামলায় গ্রেফতার-১, জিজ্ঞাসাবাদের হেফাজতে-২
পরবর্তী পোস্ট
খাজরা যুব কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

রিলেটেড পোস্ট

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting