দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২০
মার্চ ৮, ২০২০ ০ কমেন্ট 306 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দিবসটি উদযাপনে আশাশুনি উপজেলা পরিষদ ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। আলোচনা সভায় মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন চৌধুরী ও আফরোজা পারভীন চম্পার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের নারী সদস্যবৃন্দ, এপি ওয়ার্ল্ড ভিষনের অংশ গ্রহনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, ব্র্যাকের এফও উজ্জল হোসেন, তহমিনা রহিম, কল্যাণী সরকার প্রমুখ। আলোচনা শেষে মহিলা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন বিষয়ে ১৮ জন প্রশিক্ষনার্থী নারীদের মাঝে মাথা পিছু ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। অপর দিকে, বুধহাটায় পাউবো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মহেশ্বরকাটি স্লুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বুধহাটা ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় আলোচনা সভায় মিলিত হয়। পাউবো, ব্লুগোল্ড প্রকল্প, বিভিন্ন পানি ব্যবস্থাপনা দল, এনজিও পল্লী চেতনা ও বুধহাটা বালিকা বিদ্যালয়ের অংশগ্রহণে সভায় সভাপতিত্ব করেন মহেশ্বরকাটি স্লুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি ভবেন্দ্র নাথ সরকার। বেউলা পানি ব্যবস্থাপনা দলের নাজমুল ইসলাম ও আনোয়ারা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হেসেন, ব্লুগোল্ডের অফিস ম্যানেজার আনিছুর রহমান, জুনিয়র সচিও ইকোনমিষ্ট অচিন্ত কুমার দেবনাথ, জুনিয়র সিভিল ইঞ্জি. আমান উল্লাহ, পোল্ডার কো কোঅর্ডিনেটর আকিদুল ইসলাম, চাপড়া পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সাংবাদিক এস,এম আহসান হাবিব, ইউপি সদস্য রবিউল ইসলাম ও বিউটি খাতুন, সিডিএফ দীনুবন্ধু সরকার, আব্দুল গফুর সরদার, রজব আলী, আনিছুর রহমান, রেজাউল করিম প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস পালিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting