দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির তুয়ারডাঙ্গায় ঘরের সরঞ্জাম আগুনে পুড়িয়ে বিনষ্ট, থানায় অভিযোগ

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২০, ২০২৫
অক্টোবর ২০, ২০২৫ ০ কমেন্ট 133 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গায় রাতের আঁধারে ঘরের সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে হেতাইলখালী গ্রামের ইসমাইল সরদারের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সালমা বেগম বাদী হয়ে তুয়ারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সারিফুল ইসলাম, সাজিদা খাতুন সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগে বলেন, বিবাদীরা তার পাশের গ্রাম প্রতিবেশী ও পূর্ব পরিচিত। বাদীর স্বামী তুয়ারডাঙ্গা পূর্ব পাড়ায় অনুমান ৪০ বছর পূর্বে ৫ কাঠা জমি ক্রয় করে সেখানে বসত ঘর তৈরী করেন। তবে হেতাইলখালী গ্রামে নিজস্ব জমিতে ঘর বাড়ি করে সেখানে তারা বসবাস করতো এবং তুয়ারডাঙ্গা গ্রামে পূর্ব পাড়ায় পূর্বের বাড়িতে তাদের ছেলে সালেক হোসেন স্বপরিবারে বসবাস করতো। এক পর্যায়ে তারা সকলে হেতাইলখালী গ্রামে নিজস্ব বাড়িতে বসবাস করতে থাকায় সেই সময় ১নং বিবাদীর কোন থাকার জায়গা ছিলনা। বিভিন্নস্থানে অসহায় ভাবে জীবন যাপন করা অবস্থায় অনুনয় বিনয় করায় তুয়ারডাঙ্গা পূর্ব পাড়ায় বাদীর বসত বাড়িতে কয়েকদিন থাকার জন্য আশ্রয় দেয়। কিন্তু পরবর্তীতে ঘর ছাড়তে টালবাহানা ও টাকা দাবী করলে স্থানীয় মেম্বর ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ হয়। সালিশে বিবাদীদেরকে ৩০,০০০ টাকা দিলে জমি সহ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবে সিদ্ধান্ত হয়। সালিশের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে ৩০,০০০ টাকা প্রদান করলে ৩/৪ দিন পূর্বে তারা ঘর ছেড়ে চলে যায়। বাদী পক্ষ নিজেদের তৈরী করা ঘর বাড়ি ও ঘরের চাল, চটা, বেড়া সহ বিভিন্ন সরঞ্জাম ১৬ অক্টোবর বিকাল ৩ টার দিকে ভেঙ্গে নেয় এবং ভ্যান না পেয়ে মালামাল গুছিয়ে রেখে বাড়ি চলে যায়। ১৭ অক্টোবর সকাল ৬ টার দিকে সেখানে গিয়ে দেখে কে বা কাহারা ঘরের চাল, চটা, বেড়া সহ বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে দিয়েছে। বাদীর ধারনা বিবাদীরা সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে রাতের কোন সময় মালামাল আগুন জ্বালিয়ে পুড়িয়ে ক্ষয় ক্ষতি করেছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অপর পক্ষের শফিকুল ইসলাম ও সাজিদা খাতুন জানান, তারা ঘর ছেড়ে দেননি। তাদের ঘর ভেঙ্গে তছনছ করে আগুনে পুড়িয়ে দিয়েছে ইসমাইল, তার স্ত্রীসহ তাদের দলীয় লোকজন। তারা আইন আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় লিখিত এজাহার দাখিল
পরবর্তী পোস্ট
প্রতাপনগরে মৎস্যজীবী খায়রুজ্জামানের মাছ ধরার ১১ টি জালে আগুন

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting