দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির ক্যান্সার আক্রান্ত নছিমার খোঁজ নিলেন ওসি গোলাম কবির

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৯, ২০২১
জানুয়ারি ২৯, ২০২১ ০ কমেন্ট 347 ভিউস

আশাশুনি প্রতিবেদক: দৈনিক সাতনদী সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ নাছিমা খাতুনের শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়িতে ফল ফলাদি নিয়ে দেখতে যান আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আরার গ্রামের মৃত মুনছুর আলী মালীর ছেলে দিনমুজুর রবিউল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী নাছিমা খাতুন (৩৫) কে দেখতে তিনি তাদের বাড়িতে গমন করেন। গমনকরে তিনি নাছিমা ও তার স্বামী রবিউল এর সাথে কথা বলেন এবং তার সয্যাপাশে গিয়ে অসুস্থতার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। এসময় অফিসার ইনচার্জ গোলাম কবির নিজস্ব তহবিল থেকে তার চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং নাছিমার চিকিৎসার জন্য ফান্ড তৈরী করে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও ওসি গোলাম কবির গৃহবধূ নাছিমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এসময় পিএসআই তন্ময় কুমার বসু, আশাশুনি প্রেসক্লাবের সদস্য ও দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি এম এম নুর আলম, সাংবাদিক বিএম আলাউদ্দীনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এদিকে, জয়যাত্রা টেলিভিশনে লাইভ সম্প্রচার ও দৈনিক দৃষ্টিপাতসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর নাছিমার চিকিৎসার জন্য আশাশুনির সাব-রেজিস্ট্রার মনজুরুল হাসান, কুল্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী এসএম ওমর ছাকী পলাশ, বাহাদুরপুর দুঃস্থ কল্যাণ ফান্ড, বড়দল ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শরিফুল ইসলামসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ঢাকায় তার চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রচুর অর্থ প্রয়োজন যা তার দিনমুজুর স্বামী রবিউলের পক্ষে যোগানো সম্ভব নয়। সেজন্য তার চিকিৎসার জন্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান ফ্রি চিকিৎসার ব্যবস্থা বা নগদ সাহায্যের হাত বাড়াতে চাইলে তার স্বামীর মোবাইল নম্বার ০১৭৪৯-০৯০৫৪৬ (বিকাশ) এ যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, নাছিমা খাতুনের গত বছরের প্রথম দিকে চুয়াডাঙ্গায় ইটভাটায় থাকা অবস্থায় গলার দুইপাশে টিউমার আকৃতির সৃষ্টি হয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে চুয়াডাঙ্গার একটি হাসপাতালে ডাক্তার দেখালে রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে। এরপর সে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাদাকাটিতে চেয়ারম্যান প্রার্থী মফিজুলের উঠান বৈঠক
পরবর্তী পোস্ট
আশাশুনিতে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting