দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

আশাশুনিতে ২ আ’লীগ নেতাকে হাতুড়িপেটা, মামলা নিতে পুলিশের গড়িমসি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২০
মার্চ ২৫, ২০২০ ০ কমেন্ট 328 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

চাঁদার দাবীতে গত রবিবার ২২শে মার্চ চিহ্নিত সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতা মোশারাফ হোসেন মুসা ও রহমতকে হাতুড়িপেটা করলেও গত চারদিনেও মামলা নেয়নি সংশ্লিষ্ট থানা পুলিশ। অভিযোগ উঠেছে চিহ্নিত এই সন্ত্রাসী চক্রের নেপথ্যে রয়েছে এক প্রভাবশালী নেতা। ওই নেতার হস্তক্ষেপে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। রোববার রাত সাড়ে এগারটার দিকে আশাশুনির উপজেলার আগরদাড়ী গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় রহমত সরদার বাদী হয়ে গত সোমবার আশাশুনি থানায় লিখিত এজাহার দাখিল করে। কিন্তু থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করায় বাদী রহমত সরদার নিরাপত্তাহীনতা ও ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছেন।
এজাহার সূত্রে ও আহতের কাছ থেকে জানা যায়, কূল্যা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন আংগুর একটি মামলায় সম্প্রতি জেলে যায়। জামিন পেয়ে সে বাড়ি ফিরে সে। এ সময় ২২ মার্চ বিকাল ৫টার সময় ধর্মতলা মোড়ে রহমতকে পেয়ে হুমকি দেয়। এসময় আংগুর মেম্বর শাঁসিয়ে বলে, ‘তুই মামলা করে আমাকে জেল খাটিয়েছিস। তুই আমাকে অনেক বেইজ্জতি করেছিস। এজন্য আমাকে ৫০ হাজার টাকা দিবি।’
সেদিন রাতে আমি ও মোশারাফ হোসেন মুসা বাড়ী ফেরার পথে আংগুর মেম্বর ও তার দলবল আমার গতিরোধ করে। এ সময় আমি বাধা দিলে আংগুর মেম্বরের নির্দেশে কূল্যমোড়ের চিহ্নিত সন্ত্রাসী ইয়াবা ব্যাবসায়ী ও ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্য বাবলু হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে। আঙ্গুর মেম্বাররের ভাই জাকির হোসেন লোহার রড দিয়ে আমার মাথার পিছন দিকে আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়লে মোজাম্মেল হোসেন ওরফে ডাক্তার আমার মাথায় আবার আঘাত করতে গেলে আমি হাত দিয়ে ঠেকালে আমার হাতে লোহার রডের বাড়ি লাগে। এ সময় মুসা আমাকে বাঁচানোর জন্য ঠেকাতে গেলে মুসাকেও বেধড়ক মারপিট করা হয়। এ সময় আঙ্গুর মেম্বার রাম দা দিয়ে মুসার মাথায় কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। বাবলু তার হাতের হাতুড়ি দিয়ে মুসার বুকে ও চোয়ালে আঘাত করে। এরপর সবাই মিলে আমাকে ও মুসাকে বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় আঙ্গুর মেম্বার আমাকে বলে, ‘তোর কাছে ৫০,০০০ টাকা চেয়েছিলাম দিসনাই কেন?’ তারপরই সে আমারগেঞ্জির পকেট থেকে নগদ ১৪,০০০ টাকা ছিনিয়ে নেয়। আর বলে বাকি ৩৬,০০০ টাকা তিন দিনের মধ্যে না দিলে আমার লাশ গুম করে দিবে। এক পর্যায়ে মোশারফ হোসেন, কদম আলী, রেজাউল করিম, আজিজুল ইসলাম সহ অন্যান্য পথচারীরা আমাদের উদ্ধার করে এ্যম্বুলেন্সের মাধ্যমে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় রহমত সরদার বাদী হয়ে বাবলুর রহমান(৩৫), জাকির হোসেন(৩০), মোজাম্মেল হোসেন ওরফে ডাক্তার, আলমগীর হোসেন ওরফে আঙ্গুর মেম্বার, রবিউল ইসলাম, রায়হানসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। যা এখনও মামলা হিসাবে রেকর্ড হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অনুভবে শেখ মুজিব
পরবর্তী পোস্ট
করোনা বলে ডেকে নারীকে উত্যক্ত, আটক ১

রিলেটেড পোস্ট

এবার এস এস সিতে হাবিবার সাফল্য

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...

আগস্ট ৮, ২০২৬

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...

আগস্ট ৭, ২০২৬

অধ্যাপক ডা. এম আর খানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ১, ২০২৬

ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির পক্ষ থেকে সাতক্ষীরার নবনিযুক্ত...

আগস্ট ১, ২০২৬

শ্যামনগরে জলাবদ্ধতায় হাজার বিঘা সবব্জি ও ফসলি জমি

জুলাই ৩১, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...

জুলাই ২৬, ২০২৬

৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting