দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৩
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

আলোচিত-সমালোচিত পূজা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 442 ভিউস

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে আসেন।

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন পূজা চেরি। ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। শাহীন সুমন পরিচালিত এ সিনেমা ২০১২ সালে মুক্তি পায়।

২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। মাত্র ১৪ বছর বয়সে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে। আর অভিষেক সিনেমা মুক্তির পরই দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী।

নায়িকা হিসেবে রুপালি পর্দায় পা রাখার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি পূজাকে। টানা কাজ করেছেন ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনয়শিল্পীদের সঙ্গে। তবে কিছু দিন ধরে পেশাগত ও ব্যক্তিগত কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী।

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। জামালপুরে সিনেমাটির টানা শুটিং হয়। শুটিংয়ের বদৌলতে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটান তারা। সেখান থেকে তৈরি হয় সখ্যতা। কিন্তু এ নিয়ে শুরু হয় ফিসফাস; যা প্রেম থেকে বিয়ের গুঞ্জন গিয়ে থামে।

এসব গুঞ্জনের মাঝে পূজাও নিজেকে গুটিয়ে নেন। স্বাভাবিক কারণে শাকিব-পূজাকে নিয়ে মুখরোচক খবরগুলো আরো ডালপালা মেলতে থাকে। এ নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা হলেও শুরুতে চুপ ছিলেন পূজা। পরে এ নিয়ে কড়া ভাষায় সতর্ক করেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে নির্মিত হয় ‘পোড়ামন-টু’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমা। এই তিন সিনেমা দিয়ে আলোচনায় উঠে আসেন পূজা চেরি। কিন্তু জাজের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জাজ থেকে বেরিয়ে যান তিনি। তারপর দীর্ঘ দিন দূরত্ব বজায় রেখে চলেন আজিজ-পূজা।

কয়েক দিন আগে শেষ হয়েছে একুশে বইমেলা। বইমেলাতে দেখা গেছে পূজাকে। মূলত, আবদুল আজিজের টানে বই মেলায় ছুটে গিয়েছিলেন পূজা। কারণ এবারের বই মেলায় এই প্রযোজকের একটি বই প্রকাশিত হয়। এর মাধ্যমে আবদুল আজিজের সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যের ইতি টানেন পূজা। তবে এসব বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেসিকে হত্যার হুমকি, রোকুজ্জোদের মার্কেটে গুলি
পরবর্তী পোস্ট
ভিক্ষুকের কাছে সন্তানকে ফেলে যাওয়া পরিবারের সন্ধান

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting