দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৭
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

আলোকিত সমাজের জন্য শুদ্ধাচার চর্চা চালিয়ে যেতে হবে-সাতক্ষীরায় নাগরিক সংলাপে বক্তারা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০২১
নভেম্বর ৫, ২০২১ ০ কমেন্ট 289 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সততা ও ন্যায়নিষ্ঠতার ভিত্তিতে সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য শুদ্ধাচার চর্চা করা প্রয়োজন। এর মাধ্যমে দ‚র্নীতি, স্বজনপ্রীতি এবং সামাজিক অনিয়ম ও বিশৃংখলা দ‚র করে একটি আলোকিত সমাজ গঠন করা সম্ভব। এই লক্ষ্যে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করে শুদ্ধাচার চর্চায় আরও মনোযোগী হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক নাগরিক সংলাপে এই আহবান জানানো হয়। এতে আরও বলা হয়, শিশুদের জন্ম থেকেই শুদ্ধাচার সম্পর্কে ধারনা দিতে হবে। তাদের বেড়ে ওঠার সাথে সাথে সামাজিক পরিমন্ডলে শুদ্ধাচারের প্রয়োগ করতে হবে। নিজ পরিবার থেকে শুরু করে স্কুলকলেজ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে পেশাগত জীবনে পৌছে সততা, নিয়মানুবর্তিতা, ন্যায়নিষ্ঠতা এবং মানবিকতার পরিচয় দিতে হবে। যেকোন ধরনের দ‚র্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জেলা ‘সুজন’ এর সহসভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, দ‚র্নীতি সবসময় দ্বিপাক্ষিক। একপক্ষ আরেক পক্ষকে প্রলুব্ধ করে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে সবারই সচেতনতা দরকার। তিনি বলেন, দ‚র্নীতি সর্বত্র ছড়িয়ে রয়েছে এবং শুদ্ধাচার বিরোধী কাজকর্মও করছে অনেকে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আরও বেশী সচেতনভাবে জনমুখী সামাজিক আন্দোলন তৈরী করতে হবে।

নাগরিক সংলাপে আরও বক্তব্য রাখেন ‘সুজন’ এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, অধ্যাপক মোজাম্মেল হোসেন, মঞ্জুর হোসেন, অধ্যাপক হেদায়েতুল ইসলাম, এড. শাহনাজ পারভিন মিলি, এড. শেলিনা আক্তার শেলী, স্বদেশ পরিচালক মাধব দত্ত, এড. এবিএম সেলিম, সাকিবুর রহমান সাকিব, আব্দুল ওহাব, অধ্যাপক মাহমুদা খাতুন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডিজেলের ম‚ল্যবৃদ্ধি কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সাতক্ষীরা বাস মালিক সমিতি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সদর উপজেলায় আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

রিলেটেড পোস্ট

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting