দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৭
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জকৃষি সংবাদসাতক্ষীরা জেলা

আম বাগান নিয়ে হতাশ কালিগঞ্জের ব্যবসায়ীরা

কর্তৃক kobirubel.satnadee মে ১০, ২০২০
মে ১০, ২০২০ ০ কমেন্ট 396 ভিউস

হাফিজুর রহমান :  করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় আম নিয়ে চরম দূঃশ্চিন্তায় পড়েছেন চাষী ও ব্যবসায়ীরা। আম বাগানগুলিতে এখন গোপালভোগ, গোবিন্দভোগ আমে ভরপুর। ফলন নিয়ে হতাশ না থাকলেও করোনার প্রভাবে বাজারের পরিস্থিতি ভালো থাকবে কি না তা নিয়ে হতাশায় রয়েছে। সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য ও বিদেশে ভালো সুনাম কুড়ালেও এবার বিদেশি বাজার নিয়ে দুঃশ্চিন্তায় ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের কারণে লক ডাউনে থাকায় চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আম চাষী ও ব্যবসায়ীরা।

উপজেলার কৃষি অধিদপ্তর সূত্রে এ বছর উপজেলায় ৮৫০ হেক্টর জমিতে ৭ হাজার ৫’শ আম বাগান নিয়ে ব্যবসায়ী ও চাষীরা আশা জাগিয়েছিল। বর্তমান কালিগঞ্জ উপজেলার আম বাগান গুলোতে নানা জাতের আমের বাম্পার ফলন হয়েছে। জৈষ্ঠ্য মাসে বাজারে উঠতে শুরু করেছে আম। আম উপজেলায় মৌসুমী অর্থকারী ফসল হওয়ায় এই আমকে ঘিরেই উপজেলার মানুসের জীবন জীবিকা অনেকাংশ নির্বাহ করে। কিন্তু করোনার কারণে এ অঞ্চলের মানুষের মুখের হাসি যেন মলিন হয়ে গেছে।

কুশুলিয়ার আম ব্যবসায়ী রহমত, পারুল গাছার আব্দুস সামাদ, রবিউল ইষলাম চাঁচাই, আতিয়ার রহমান মেম্বর সহ অধিকাংশ বাগান মালিক ব্যবসায়ীরা জানান, চলতি বছর পর্যাপ্ত আমের বাজার নিয়ে সঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। আম মৌসুম জুড়ে লেনদেন হয় প্রায় কোটি টাকার মত। এতে উপজেলার অর্থনৈতিক কিছুটা হলেও চাঙ্গা হয়। শীতের শুরুতেই মুকুল আসার আগেই মালিকরা ফড়িয়া ও ব্যবসায়ীদের নিকট বাগান বিক্রি করে দেয়। এবার বাগান কিনে মাথায় হাত ব্যবসায়ীদের। করোনা পরিস্থিতির কারণে চরম দুঃচিন্তায় রয়েছে উপজেলা আম চাষী ব্যবসায়ীরা। মৌসুমে এই সময়টাতে কালিগঞ্জ উপজেলার আম বাজার ও আড়ৎ গুলোতে আম বেচা কেনাকে ঘিরে ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ করা গেলেও এবার নেই কোন কর্ম ব্যস্ততা আছে শুধু হতাশা। এতদিন গুটি ঢাকায় পাঠানো হতো শত শত ট্রাক কিন্তু করোনার কারণে গুটি আম ঢাকায় পাঠানো সম্ভব হয়নি। তারপরেও করোনা পরিস্থিতি উপেক্ষা করে মে মাসের প্রথম থেকেই কিছু সংখ্যক অসাদু বাগান মালিক ব্যবসায়ী ফড়িয়ারা কাচা আম পেড়ে কার্পোরাইট মিশ্রিত করে প্রতিদিন উপজেলা প্রশাসনের চোক ফাঁকি দিয়ে ট্রাক ভরে ঢাকায় পাঠাচ্ছে।

গত ৫ মে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী মে মাসের ২য় সপ্তার পর হতে গোবিন্দ ভোগ, গোপাল ভোগ আম বাজাররাত করার কথা থাকলেও সে আদেশ অমান্য করে উপজেলা জুড়ে চলছে আম পাচারের মহা উৎসব।

তবে এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন বলেন মে মাসের ২য় সপ্তাহ হতে গোপাল ভোগ, গোবিন্দ ভোগ আম পেড়ে বাজার জাত করতে পারবেন। তবে রাইপেন এবং ইকোপেন দিয়ে কম ক্ষতিকারক আম পাকিয়ে তা বাজারজাত করলে ক্ষতি নেই। তবে বিষাক্ত কার্বোরাইট দিয়ে পাকানো আমে মানব দেহের ক্ষতি হতে পারে। যদি কোন ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে এসমস্ত অপদ্রব্য প্রয়োগ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান সব কিছু মিলিয়ে এবার আমের ভালো ফলন আশা করা যাচ্ছে তবে করোনার কারণে ব্যবসায়ীরা অনেকটা হতাশার মধ্যে দিন কাটাচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সীমিত আকারে দোকানপাট খোলা রাখা যাবে

রিলেটেড পোস্ট

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting