দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৬
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

আগামী অর্থবছরে প্রণোদনা-ভর্তুকি ‘কমাতে চায়’ সরকার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 380 ভিউস

বাণিজ্য ডেস্ক:

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ভর্তুকির অঙ্ক এক লাখ ১০ হাজার কোটি টাকার নিচে রাখতে চায় সরকার। প্রাথমিকভাবে ভর্তুকির প্রাক্কলন করা হয়েছিল এক লাখ ১৪ হাজার কোটি টাকা। কিন্তু এখন ভর্তুকির পরিমাণ চার হাজার কোটি টাকা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভর্তুকির কমানোর উপায় হিসেবে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে চলতি বছরেই মোট তিন দফায় ১৫ শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। আগামী জুনের আগে আরও দুই থেকে তিন দফা বিদ্যুতের দাম বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে। এই দাম বাড়ানোর কারণে বিদ্যুৎখাতে ভর্তুকির পরিমাণ বেশ খানিকটা কমে আসবে।

একই সাথে বিভিন্নখাতে প্রণোদনার পরিমাণ বাজেটে কমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভর্তুকির অঙ্কও কমে যাবে বলে মনে করছেন অর্থবিভাগের সংশ্লিষ্টরা।

অর্থবিভাগ সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণখাতে বরাদ্দ দেওয়া রয়েছে ৮১ হাজার ৪৯০ কোটি টাকা। কিন্তু বছর শেষে বিভিন্ন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত চাহিদা কারণে ভর্তুকির পরিমাণ ২০ হাজার ৫১০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে, সংশোধিত বাজেটে ভর্তুকির পরিমাণ গিয়ে ঠেকেছে এক লাখ দুই হাজার কোটি টাকার ঘরে।

এখন আগামী অর্থবছরের ভর্তুকি বরাদ্দ নিরূপণ করতে গিয়ে অর্থবিভাগের সংশ্লিষ্টরা এখাতে বরাদ্দ সহনীয় করার চেষ্টা করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত ডিসেম্বরে বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আগামী অর্থবছরে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণখাতে বরাদ্দের প্রাথমিক একটি প্রাক্কলন করা হয়েছিল। সেটি আকার ছিল এক লাখ ১৪ হাজার কোটি টাকা। কিন্তু এখন বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। আগামীতে আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, প্রণোদনা অর্থ কিছু কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ফলে এখাতে বরাদ্দ এক লাখ ১০ হাজার কোটি টাকার মধ্যে রাখা সম্ভব হবে বলে আমরা মনে করছি।

তিনি আরও বলেন, আইএমএফ থেকে ঋণ পাওয়ার শর্ত হিসেবেও ভর্তুকি কমিয়ে আনার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি ভর্তুকি বরাদ্দ রয়েছে বিদ্যুৎখাতে (১৭ হাজার কোটি টাকা)। গেল অর্থবছরে যা ছিল ১১ হাজার ৯৬৩ কোটি টাকা। চলতি বছরে এলএনজি (আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস) খাতে বরাদ্দ রয়েছে ৬ হাজার কোটি টাকা (গত অর্থবছরে একই পরিমাণ ছিল)। এছাড়া, খাদ্যখাতে ভর্তুকি রয়েছে ৫ হাজার ৯৬৫ কোটি টাকা (গত অর্থবছরে ৪ হাজার ৬৪১ কোটি টাকা)। কৃষিখাতে ভর্তুকি ১৬ হাজার কোটি টাকা (গত অর্থবছরে ১৫ হাজার ১৭৩ কোটি টাকা)। টিসিবি ও অন্যান্য খাতে ভর্তুকি বরাদ্দ ১১ হাজার ৩০০ কোটি টাকা। আর প্রণোদনা (রপ্তানি ও রেমিট্যান্স) ১৫ হাজার ২২৫ কোটি টাকা (গত অর্থবছরে ছিল ১৩ হাজার ২০০ কোটি টাকা)। নগদ ঋণখাতে এবার ভর্তুকি রয়েছে ১০ হাজার টাকা।

অর্থবিভাগের একটি সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর অর্থমন্ত্রীর সভাপতিত্বে বাজেট সম্পর্কিত সম্পদ কমিটির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাতে ভর্তুকির অতিরিক্ত চাপের বিষয় নিয়ে অনেকটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভর্তুকি কমানোর জন্য দ্রুত বিদ্যুৎ, সার ও পানির দাম বৃদ্ধির সুপারিশও করা হয়েছে।

বলা হয়েছে, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভর্তুকির এত চাপ অর্থনীতি সহ্য করতে পারবে না। সরকারের উচ্চপর্যায় থেকে বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হলেও এই মুহূর্তে সারের দাম বাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুতের দাম বাড়ানো ও প্রণোদনাখাতে ব্যয় বরাদ্দ কমিয়ে ‘ভর্তুকি রাস’ টেনে ধরা হবে।

উল্লেখ্য, প্রতি বছরই ভর্তুকির পরিমাণ বেড়ে যাচ্ছে। যেমন, ২০২০-২১ অর্থবছরে ভর্তুকিখাতে বরাদ্দ ছিল ৪৭ হাজার ৫০০ কোটি টাকা। এর আগে, ২০১৯-২০ অর্থবছরে ছিল ৪২ হাজার ১০০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে ৩৭ হাজার ৮০০ কোটি টাকা। আগের অর্থবছরের (২০১৭-১৮) বাজেটে ভর্তুকি, নগদ সহায়তা, প্রণোদনাখাতে বরাদ্দ ছিল ২৮ হাজার ৪৫ কোটি টাকা; যা মোট জিডিপির ১ দশমিক ৩ ভাগ। তার আগের অর্থবছরের বাজেটে এখাতে বরাদ্দ রাখা ছিল ২৬ হাজার ৭২৯ কোটি টাকা, যা মোট জিডিপির ১ দশমিক ২ ভাগ। যদিও সংশোধিত বাজেটে এ ভর্তুকির পরিমাণ ২৩ হাজার ৮৩০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এর আগে, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছিল ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উন্নত বাংলাদেশ গড়তে বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রচেষ্টা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রিলেটেড পোস্ট

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক...

এপ্রিল ১৬, ২০২৬

  ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

এপ্রিল ১৫, ২০২৬

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting