দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:২২
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...
অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা
কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে...
গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত...
সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল...
পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

আগরদাড়ির হরিশপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন, ধ্বসে পড়ছে পাশের জমির মাটি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৩, ২০২১
অক্টোবর ১৩, ২০২১ ০ কমেন্ট 309 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার পরানদহ বাজার সংলগ্ন হরিশপুর গ্রামে পরিবেশ আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে পাইপ দিয়ে মাটির নিচ থেকে বালু উত্তোলন করে জমি ভরাটের ফলে ধ্বসে পড়ছে পাশের জমির মাটি। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা।

গত রবি ও সোমবার সরজমিনে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের পরানদহ বাজার সংলগ্ন হরিশপুর গ্রামে যেয়ে দেখা যায় বিস্তীর্ণ ফসলের মাঠে ছোট ছোট মাছের ঘের। সেখানকার মৃত রহিম বক্সের ছেলে রেজাউল ইসলাম লিজ নিয়ে পরিচালিত তার মাছের ঘের ঘেরের মধ্যে অবস্থিত ছোট একটি গর্ত থেকে শ্যালো মেশিনের মাধ্যমে মাটির গভীর হতে পাইপ দিয়ে বালু উত্তোলন করে রাস্তা সংলগ্ন তার ক্রয়কৃত বারো কাঠা জমিতে বালি ভরাট করছে। পাইপ দিয়ে বালু উত্তোলনের ফলে পাশর্^বর্তী জমি থেকে মাটি ভেঙে তার পুকুরে পড়ছে। ওইসব জমির মালিকরা মারাত্বক আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের জমি গর্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সেখানে ফসল উৎপাদন ও মাছ চাষ আগামীতে হুমকির মুখে পড়ার আশংকা করছেন।

এদিকে, গত দুইদিন ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে দাঁড়িয়ে বালু তোলার  কাজ তদারকি করছেন রেজাউল ইসলামের ছেলে নাজমুল ইসলাম। তার সাথে কথা বললে তিনি মোবাইলে রিং দিয়ে হাতে দিয়ে বলেন আমার ভাইয়ের সাথে কথা বলেন। এ সময় মোবাইলে কথা বললে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি হাবিুবুর রহমান পলাশ বলছি- আমি এই জায়গায় শেয়ারে গরুর খামার করবো। বিষয়টি নিয়ে কিছু লেখার দরকার নেই, আমি আপনাদের সাথে যোগাযোগ করবো’।

ঘটনাস্থলে দাঁড়িয়ে নাজমুল ইসলামের সাথে আলাপকালে তিনি আরও বলেন, হাবিবুর রহমান ওরফে পলাশ এলাকার প্রভাবশালী লোক। প্রশাসনের ব্যাপারটা উনি দেখেন। উপরের দিকে তার বিশাল যোগাযোগ আছে। আপনাদের নিউজ করার দরকার নেই। ভাই সব ম্যানেজ করবে। আমার ভাই পলাশ।

এ বিষয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত পাশের জমির মালিক হরিশপুর গ্রামের মৃত অধীর সরকারের ছেলে মাখন চন্দ্র সরকার ও জগনাথপুর গ্রামের আবদুর রহমানের সাথে কথা হলে তারা জানান, যেখান থেকে পাইপ দিয়ে বালু তোলা হচ্ছে তার পাশে তাদেরসহ অন্যান্যদের জমি রয়েছে। এভাবে পাইপ দিদয়ে মাটির নিচ থেকে বালু তোলার সাথে সাথে তার জমির মাটি ভেঙ্গে রেজাউলের জমির গর্তে পড়ে যাচ্ছে। তারা দুইজনসহ অন্যান্য জমির মালিকরা রেজাউল ইসলামকে বিষয়টি প্রথম দিন থেকেই পরিবেশের বিপর্যয় ও তাদের জমির মাটি গর্ত হয়ে যাওয়ায় বালি তুলতে নিষেধ করে আপত্তি জানিয়েছেন। কিন্তু রেজাউল তাদেরকে কোনোভাবে পাত্তা দেননি। যে কারণে তারা অসহায় হয়ে পড়েছেন। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরও বিষয়টি জানালেও সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় কেউ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তারাসহ এলাকাবাসী বিষয়টির প্রতিকার চেয়েছেন।

অভিযুক্ত রেজাউল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলামের সাথে বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার তাদের মোবাইলে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। যো কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, ভুক্তভোগী অথবা এলাকাবাসী কর্তৃক এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তার দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা তুজ জোহরা জানান, স্থানীয় ভ‚মি অফিসের ষ্টাফরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সপ্তমীতে হিজলডাঙ্গায় জি.এম সৈকত
পরবর্তী পোস্ট
তালায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...

জুলাই ৭, ২০২৬

সংবাদ প্রকাশের পর তদন্ত প্রভাবিত করতে কৃষি কর্মকর্তা...

জুলাই ৭, ২০২৬

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন মাদক...

জুলাই ৭, ২০২৬

শ্রমিক অসন্তোষ, ওসির প্রত্যাহার দাবী করে মাইকিং

জুলাই ৬, ২০২৬

শিবপুরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেপ্তার...

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় রেনুপোনা সহ ছেষট্রি লাখ...

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় অসুস্থ শিশুকে দেখে বাবাকে ভরণপোষণ ও অস্ত্রোপচারের...

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে এডভোকেসি...

জুলাই ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting