দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪২
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলা

আওয়ামীলীগ নেতা পরিচয়ে এমপিওভুক্তির কথাবলে ২১ লাখ টাকা নিয়ে লাপাত্তা!

কর্তৃক SK Ferdous নভেম্বর ৯, ২০২০
নভেম্বর ৯, ২০২০ ০ কমেন্ট 339 ভিউস

শেখ আরিফুল ইসলাম আশা:

আওয়ামীলীগ নেতা পরিচয়দানকারী প্রতারক সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের মোশারফ হোসেন। তিনি কখনো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সহকারী পরিচালক, কখনো বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উৎযাপন কমিটির পরিচালক, কখনো বা প্রধানমন্ত্রীর একান্ত সচিব এর পিএস পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। এছাড়া প্রতারণার কৌশল হিসেবে বিভিন্ন মন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিব ও আমলাদের সাথে তার দহরমমহরম রয়েছে এমন কথাও বলে বেড়ান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে মোশারফ হোসেন ২০০১ সালে আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। মাদ্রাসায় অধ্যয়নের সময় তিনি ছাত্র শিবিরের সক্রিয় সদস্য ছিলেন । এছাড়া ২০০৪ সালে শিবিরের কোটায় ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে।

তিনি ২০০৭ সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায়। সময়ের সাথে সাথে রাজনীতির পালা বদলে মোশারফ হোসেন ভোল পাল্টে ছাত্র শিবির থেকে আওয়ামীলীগ নেতা বনে যান। সরকার দলীয় কেন্দ্রিয় নেতা, মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণা চালিয়ে আসছেন তিনি দীর্ঘদিন ধরে।

স¤প্রতি এই প্রতারক মোশারফ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটির আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার এমপিওভুক্ত করে দেয়ার নামে সুপার সহ ১১ জন শিক্ষক ও কর্মচারীর কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন তিনি ও তার পিতা মুজিবর রহমান।

এছাড়া চুপড়িয়া এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মোশাররফ হোসেন একজন চিহ্নিত প্রতারক। তিনি মন্ত্রী, সচিব সহ বিভিন্ন সরকারি আমলাদের নাম ভাঙ্গিয়ে চুপড়িয়ার আবু তাছের কে বিদেশে পাঠানোর কথাবলে এক লাখ টাকা ও মাধবকাটির আকলিমা খাতুন কে প্রাইমারি স্কুলে চাকরি দেয়ার নামকরে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এমন প্রতারণার অভিযোগ তার নামে অহরহ রয়েছে। এসব প্রতারণার সহযোগিতা করে আসছেন তার পিতা মুজিবর রহমান ও বোন তাজমুন নাহার। এছাড়া মোশারফ হোসেন এর পিতার নামে ও রয়েছে একাধিক প্রতারণার অভিযোগ। অর্থ আত্মসাৎ এর অভিযোগে দীর্ঘদিন জেল ও খেটেছে তিনি।

চুপড়িয়া এলাকার একাধিক ব্যক্তি আরো জানায়, মোশারফ হোসেন এর চাচা মতিউর রহমান মাস্টার জামাতের রোকন। ২০১৩ সালের সহিংস ঘটনার সাথে সরকারি জড়িত ছিলেন তিনি। তার নামে ২০১৩ সালে রাস্তা কাটা, গাছ কাটা, মামুন হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।

আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম রসুল অভিযোগ করে বলেন, সদর উপজেলার চুপড়িয়া গ্রামের মোশারফ হোসেন ও তার পিতা মজিবর রহমান মাদ্রাসার এমপিওভুক্তি করে দেওয়ার নাম করে আমাদের ১১ জন শিক্ষক কর্মচারীর কাছথেকে ২১ লক্ষ টাকা নিয়েছে।

তিনি আরও বলেন, মোশাররফ হোসেন সচিব, অর্থ উপদেষ্টা ও মন্ত্রীর কথা বলে মাদ্রাসার এমপিওভুক্ত করতে ৩০ লাখ টাকা দাবি করলে আমার তাকে ২১ লাখ টাকা দিয়েছি। এমপিওভুক্ত করে না দিতে পারায় তার কাছে টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা শুরু করেন।

একের পর এক দিন নিয়েছে কিন্তু টাকা ফিরিয়ে দেইনি প্রতারক মোশারফ হোসেন। আমরা এই টাকা ফিরে পেতে আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলেও টাকা ফেরত পাইনি আমরা। মাদ্রাসা সুপার গোলাম রসুল বলেন, আমরা এই ২১ লাখ টাকা ফিরে পেতে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মোশারফ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ওলামা, মাশায়েখ, তৌহিদী জনতার প্রতিবাদে উত্তাল কালিগঞ্জ
পরবর্তী পোস্ট
তালায় প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting