দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫২
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

অর্জিত স্বাধীনতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা ও সাহস যোগাবে: আইইবি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 324 ভিউস

জাতীয় ডেস্ক:

দেশের প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা অর্জনের ৫২ তম দিবসে দেশের অর্জন ও উন্নয়নে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দিনেই বাংলাদেশ নামক রাষ্ট্র সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এদেশের আপামর জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সারা দিয়ে অস্ত্র ধরেছে। স্বাধীনতা অর্জনের ৫২তম দিবসে বাংলাদেশের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। বাঙালিকে অর্জিত স্বাধীনতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা ও সাহস যোগাবে।

আজ রবিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করতে গিয়ে প্রকৌশলী নেতারা এইসব কথা বলেন।

আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের জন্ম হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলু বলেন, আজকের এই দিনেই বাংলাদেশের জনসাধারণ মুক্তির দিশা পেয়েছিল। দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। এবার আমাদের লক্ষ্য স্মার্ট সোনার বাংলা তৈরি করা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, স্বাধীনতার সংগ্রামে এদেশের প্রকৌশলীরা যেমন ভূমিকা রেখেছিল ঠিক তেমনি ভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছে।

আইইবি চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু হয়। পরে আইইবির নেতৃবৃন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান, আইইবির ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাসার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সম্পাদক প্রকৌশলী মোঃ মিছবাহুজ্জামান চন্দন, যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নাসির উদ্দিনসহ আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ ও আইইবি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সকল নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাকিব-লিটনদের আইপিএল ইস্যুতে হাথুরুর কড়া বার্তা
পরবর্তী পোস্ট
৯৯৯-এ ফোন: লিফটে আটকা ৬ পুলিশ সদস্যকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting