দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৪৭
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাডুমুরিয়াসারাদেশ

অধ্যক্ষ সাত্তারের অনিয়ম-দূর্নীতির সাতকাহণ

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ১৭, ২০২৪
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ০ কমেন্ট 229 ভিউস

শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া(খুলনা) থেকে:

এমপিও ভ‚ক্তিতে পাঠানো খুলনার আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের সাধারণ শাখায় কর্মরত অর্ধেক শিক্ষক ও কর্মচারীদের নাম ব্যানবেইসে নেই (বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো) ভ‚য়া এমপিও ভ‚ক্তির কথা বলে প্রায় দু’কোটি টাকার অর্থ বানিজ্য অধ্যক্ষের। সিংহভাগ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ অধ্যক্ষের জালিয়াতিতে। প্রায় দু’যুগ ধরে মানবেতর জীবন-যাপন এসব অসহায় শিক্ষক-কর্মচারীদের। দেখার যেন কেউ নেই। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখন ব্যুরো ( ব্যানবেইসে)’এ প্রতিবছর প্রত্যেক কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা প্রকাশিত হয়।

খুলনার ডুমুরিয়া সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের সাধারণ শাখায় কর্মরত শিক্ষক ও কর্মচারীদের নাম ব্যানবেইসে ২০১৩ সাল থেকে তালিকাভ‚ক্তি হচ্ছে। আর যাচাই বাছাই শেষে ২০২২ সালে কলেজটির সাধারণ শাখা এমপিও ভ‚ক্তির তালিকায় আসে। প্রতিষ্ঠানটির এমপিও ভ‚ক্তির সাথে সাথেই তৃতীয় দফা অর্থ বানিজ্যেই নামে অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার। ব্যানবেইসে নাম নেই এমন প্রায় ১৫ জনের কাছ থেকে কমপক্ষে ২’কোটি টাকা উৎকোচ নিয়ে এমপিও ভ‚’ক্তির জন্য নামের তালিকা পাঠায় খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক স্বাক্ষরিত দ‚র্নীতিদমন কমিশনে দেওয়া অভিযোগে এমন তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ( ব্যানবেইসে)’এ নাম নেই প্রভাষক সমীর কুমার দেএর নাম। অথচ তাকে হিসাব বিজ্ঞানের প্রভাষক হিসেবে জেলা শিক্ষা অফিসে নাম প্রেরণ করা হয়েছে। প্রকৃত পক্ষে ওই পদে কর্মরত খন্দকার মোস্তাক হোসেন। তার নাম ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যানবেইসে প্রভাষক হিসাব বিজ্ঞান হিসেবে নাম রয়েছে। কম্পিউটারের প্রভাষক হিসেবে খন্দকার মোস্তাক আহম্মেদকে এমপিও ভুক্তির জন্য জেলা শিক্ষা অফিসে নাম প্রেরণ করা হয়েছে। অথচ ব্যানবেইসে তার নাম নেই। কম্পিউটার প্রভাষক হিসেবে কর্মরত সুব্রত কুমার নন্দী।

২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যানবেইসে তার নাম রয়েছে। অর্থনীতি ও বানিজ্যিক ভ‚গোলের প্রভাষক হিসেবে গফ্ফার বাওয়ালীর নাম এমপিও ভ‚’ক্তির জন্য জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। অথচ ব্যানবেইসে তার নাম নেই। খুলনার বিএল কলেজ থেকে ইতিহাসে এম এ পাস করা গফ্ফার বাওয়ালীকে দ্যা ইনস্টিটিউট অব কুমিল­া থেকে পাস দেখানো হয়েছে। প্রাণী বিদ্যায় অনার্স ও মাষ্টার্স এ বি এম আক্তারুজ্জামান। তাকে কৃষি প্রভাষক হিসেবে এমপিও ভ‚ক্তির জন্য জেলা শিক্ষা অফিসে নাম পাঠানো হয়েছে। অথচ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস না করলে ওই পদে চাকরী করার কোন সুযোগ নেই।

শর্ত সাপেক্ষে নিয়োগ নেওয়া হয় মোঃ হামিদকে। কোন নিয়োগ বোর্ড হয়নি। বিএল কলেজ থেকে পাস করা অথচ দ্যা ইনস্টিটিউট অব কুমিল­ার সার্টিফিকেট দিয়ে এমপিও ভ‚ক্তির জন্য প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃততে নাম পাঠানো হয়েছে তাকে। ২০১৫ সালের নিয়োগ দেখিয়ে ২০১৯ সালে ব্যানবেইসে নাম সৃজন করে ইতিহাসের প্রভাষক হিসেবে হাবিবুর রহমানের নাম ঢোকানো হয়েছে। অথচ ২০১৩ সাল থেকে ব্যানবেইসে নাম থাকা অবস্থায় ২০১৮ সালে ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলম মৃত্যুবরণ করেন। বোর্ড থেকে কোন অনুমোদন নেই সংস্কৃত প্রভাষকের। হয়নি কোন নিয়োগ বোর্ড।

অথচ ২০২২ সালে ব্যানবেইসে নাম সৃজন করে এমপিও ভ‚ক্তির জন্য জেলা শিক্ষা অফিসে নাম পাঠানো হয় মাইকেল রায়কে। বোর্ডে কোন অনুমতি নেই ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও বীমার প্রভাষক হিসেবে। হয়নি কোন নিয়োগ বোর্ড। ব্যানবেইসে কোন নাম নেই। অথচ মোহাম্মদ আল-আমিনকে ওই পদের প্রভাষক হিসেবে এমপিও ভ‚ক্তির জন্য নাম প্রেরণ করা হয়েছে। কোন নিয়োগ বোর্ড হয়নি। বিএল কলেজ থেকে বাংলায় মার্ষ্টাস পাস। সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে দ্য ইনস্টিটিউট অব কুমিল­ার।

প্রভাষক সমাজকর্ম হিসেবে এমপিও ভ‚ক্তির জন্য নাম পাঠানো হয়েছে মোহাম্মদ হুমাউন কবীরকে। প্রভাষক পরিসংখ্যান বোর্ডের কোন অনুমতি নেই। কোন নিয়োগ বোর্ড হয়নি। অথচ এমপিও ভ‚ক্তির জন্য নাম পাঠানো হয়েছে সুরাইয়া ইয়াসমিনকে। ব্যানবেইসে তার নাম নেই। প্রদর্শক ভ‚গোলে কোন বোর্ড গঠন হয়নি। অথচ আসাদুজ্জামানকে ওই পদে এমপিও ভ‚ক্তির জন্য নাম পাঠানো হয়েছে। ব্যানবেইসে তার নাম নেই। প্রদর্শক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এমপিও ভ‚ক্তির জন্য নাজনিন নাহারের নাম প্রেরণ করা হয়েছে। তার কোন নিয়োগ বোর্ড হয়নি। ব্যানবেইসে নাম নেই। অথচ ওই পদে প্রকৃত নিয়োগ বিধান চন্দ্র মন্ডলের।

২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত তার নাম ব্যানবেইসে রয়েছে। প্রদর্শক রসায়ন পদে কোন বোর্ড গঠন হয়নি। ওই পদে হালিমা খাতুনকে এমপিও ভ‚ক্তির জন্য নাম পাঠানো হয়েছে। ব্যানবেইসে তার নাম নেই। ওই পদে প্রকৃত নিয়োগ ছিলো কাঞ্চনপুরের শওকত মাষ্টারের স্ত্রী মমতাজ বেগমের। আগামী পর্বে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর নামের তালিকা প্রকাশিত হবে।

এদিকে এসব ভ‚য়া এমপিও ভ‚ক্তিতে নাম দিতে এবং একই পদে অন্যজনের নাম দিয়ে জেলা শিক্ষা অফিসে নাম পাঠানোর নামে অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার এসব শিক্ষকদের কাছ থেকে কমপক্ষে দু’কোটি টাকা উৎকোচ নিয়েছেন বলে লিখিত অভিযোগে উলে­খ করা হয়েছে। জানা গেছে নয় ছয় করে তালিকা পাঠানোয় মাত্র ৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন হয়েছে।

বাকিদের বেতন করানোর কথা বলে ইতিমধ্যে আবারও প্রত্যেকের কাছে ৩ লাখ টাকা করে উৎকোচ দাবি করছেন বলে ভ‚ক্তভোগিরা জানিয়েছেন। এদিকে প্রায় দু’যুগ ধরে বেতন না পাওয়ায় এসকল কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
পরবর্তী পোস্ট
পাইকগাছায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপিত

রিলেটেড পোস্ট

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

পাইকগাছায়  অসহায় নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর

এপ্রিল ১৬, ২০২৬

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও...

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক...

এপ্রিল ১৬, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

  ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

এপ্রিল ১৫, ২০২৬

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের...

এপ্রিল ১৫, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting