দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৪০
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

অত্যাচারে বাড়ি ছাড়লেন ‘কাঁচা বাদাম’খ্যাত গায়ক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 377 ভিউস

বিনোদন ডেস্ক :

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’— পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকরের এ গান শোনেননি এমন মানুষ পাওয়া মুশকিল! গানটি তাকে খ্যাতি এনে দেয়। তার আর্থিক অবস্থারও পরিবর্তন হয়। আর তা দিয়ে নিজের একটি বাড়ির কাজ শুরু করেন। যদিও এখনো তা শেষ করতে পারেননি। কিন্তু তার আগেই সেই বাড়ি ছাড়তে হলো তাকে।

কয়েক দিন আগে ভুবন বাদ্যকর অভিযোগ করেন— তার ‘কাঁচা বাদাম’ গানটির কপিরাইট চুরি হয়ে গেছে। ফলে তার আয়-রোজগারও কমে গেছে। এর মাঝে ‘চাঁদাবাজি’-এর অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ভুবন বাদ্যকর। এ যেন ষোলআনাই খ্যাতির বিড়ম্বনা!

ভারতীয় সংবাদমাধ্যম আজতাক ডটকমকে ভুবন বাধ্যকর বলেন— ‘আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কারো ছেলের শরীর খারাপ, কারো মেয়ের বিয়ে তাই টাকা চাই। তা-ও ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা।’

চাহিদা মতো চাঁদা না দিলে ভুবন বাধ্যকরকে হুমকি দেওয়া হচ্ছে। তা জানিয়ে এই গায়ক বলেন, ‘আমার গানের কপিরাইট আছে। কিন্তু টাকা পাই না। আবার যেখানে সেখানে গান আর গাইতেও পারি না। কিন্ত গ্রামের লোকের ধারণা, গান গেয়ে প্রচুর টাকা উপার্জন করেছি। তাই যেকোনো কাজে তাদের চাহিদা মতো টাকা দিতে হবে। শুধু গ্রাম নয়, আশেপাশের নানা ক্লাব, নানা সংগঠন টাকা না দিলে হুমকি দিচ্ছে। কিন্তু গান ছাড়া আমি বেকার। কোথা থেকে টাকা দেব। বাধ্য হয়ে সপরিবারে দুবরাজপুরে ভাড়া বাড়ি নিয়ে আছি। দুবরাজপুর পাকুড়তলার ভাড়া বাড়ি আমার এখন ঠিকানা।’

লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। তারপর মোটরসাইকেলে কাজটি করেন তিনি। আর গাইতে থাকেন, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’। তার গাওয়া এই গানের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরের গল্প কারো অজানা নয়। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভুবন বাদ্যকরের সংসার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এখনই শিরোপার আশা ছাড়ছেন না আনচেলত্তি
পরবর্তী পোস্ট
আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তা নেই : সেতুমন্ত্রী

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting