দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৫
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

৪০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন, বেড়েছে সূচক

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 353 ভিউস

জাতীয় ডেস্ক:

টানা দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে আসার আভাস দিচ্ছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের গতিও। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখেয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। অবশ্য এরপরও প্রায় দুইশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রয়াদেশের ঘর শূন্য পড়ে থাকতে দেখা গেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে চারশ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে আট কার্যদিবস পর বাজারে চারশ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিললো। সেই সঙ্গে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, বেড়েছে তার প্রায় দ্বিগুণ। ফলে বেড়েছে সবকটি মূল্যসূচক।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যাক প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও বেড়েছে সবকটি মূল্যসূচক। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে মূল্যসূচক বাড়লো।

এর আগে শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস দরপতন হলে রোববার (২৬ ফেব্রুয়ারি) মতিঝিলে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের আগের কার্যলয়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান সাধারণ বিনিয়োগকারীরা।

‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে বিনিয়োগকারীদের একটি দল ব্রোকারেজ হাউজ ছেড়ে রাস্তায় নেমে এসে এক ঘণ্টার বেশি সময় অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে এ প্রতিবাদ জানান।

এরপর বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১২ দফার একটি স্মারকলিপি দেন। এতে পুঁজিবাজার গভীর ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে অনিয়ম ও দুর্নীতিমুক্ত স্মার্ট পুঁজিবাজার গঠনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে অপ্রদর্শিত আয় বিনা শর্তে ৫ শতাংশ কর দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া স্বল্প সুদে বিনিয়োগকারীদের ঋণ দেওয়ার জন্য ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি লভ্যাংশের ওপর সম্পূর্ণভাবে ট্যাক্স প্রত্যাহার করা, তালিকাভুক্ত কোম্পানি এবং অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য ১৫ শতাংশ করার মতো দাবি জানানো হয়েছে।

বিনিয়োগকারীরা এমন প্রতিবাদ জানানোর পর সোমবার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। আর মঙ্গলবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার আভাস পাওয়া যায়।

এদিন লেনদেন শুরু হতেই ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়ে যায়, যা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১০৬টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৬টির। আর ১৪৬টির দাম অপরবর্তিত রয়েছে।

এর মধ্যেই দিনের লেনদেনের বেশিরভাগ সময় ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রয়াদেশের ঘর শূন্য পড়ে থাকে। যার মধ্যে ১৩৫টি প্রতিষ্ঠান ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। আর ফ্লোর প্রাইস তুলে নেওয়া ৩৪টি প্রতিষ্ঠানের ক্রয়াদেশের ঘর শূন্য পড়ে থাকে।

এরপরও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে দুই হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৬১ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৯৩ লাখ টাকা। এর মাধ্যমে গত ১৫ ফেব্রয়ারির পর ডিএসইতে এই প্রথম চারশ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিললো।

টাকার অংকে বাজারটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের ২৪ কোটি ছয় লাখ টাকার লেনদেন হয়েছে। ২১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাহিনপুকুর সিরামিকস।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, সি পার্ল বিচ রিসোর্ট, সোনালী পেপার, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ এবং জেমিনি সি ফুড।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে চার কোটি ৭৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪০টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সেরার পুরস্কার জিতে এবার অশ্লীল অঙ্গভঙ্গি নয়, কাঁদলেন মার্টিনেজ
পরবর্তী পোস্ট
পশ্চিমবঙ্গ: অ্যাডিনোভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যু

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting